বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যদের কার্ড বিতরণ করা হয়েছে। সেখানে নিপুণ আক্তার সাধারণ সম্পাদক হিসেবে স্বাক্ষর করেছেন। এমনকি পরিচয়পত্রও বিতরণ করতে দেখা গেছে তাকে।
চলতি বছরের ২৮ জানুয়ারি শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন প্রাথমিক ফলাফলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়। পরে নির্বাচনী আপিল বোর্ডের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন নিপুণ। এরপর থেকে সাধারণ সম্পাদক পদটি নিয়ে জটিলতা শুরু হয়। মামলা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। পদটি নিয়ে আদালত এখনও চূড়ান্ত সিদ্ধান্ত দেননি।
তাহলে কোন নিয়ম মেনে সাধারণ সম্পাদক হিসেবে নিপুণের নাম রয়েছে? এ বিষয়ে সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নিপুণ স্বাক্ষর করেছে। সে তো সকল অনুষ্ঠানেও অংশ নিচ্ছে। আর আদালত থেকে তো তাকে নিষেধও করেনি। আমি তো আইন নিয়ে পড়াশোনা করিনি, এটা আপনারা আদালতের কাছে জানতে চান।’
সাধারণ সম্পাদক পদের জায়গায় চিত্রনায়িকা নিপুণ আক্তারের স্বাক্ষর দেখে হতাশ জায়েদ খান। তিনি বলেন, ‘নিপুণ অবৈধভাবে স্বাক্ষর করে পরিচয়পত্র দিচ্ছেন। এটি অন্যায়। সে আদালত অবমাননা করেছে। নিপুণ আইনের তোয়াক্কা না করে সমিতির সব ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছেন। যাঁরা নতুন সদস্য হিসেবে অন্তভুক্ত হয়েছেন, তাঁদের কার্ড দেওয়া হয়েছে, সেটা নিয়েও মামলা চলমান। আমি আইনজীবীদের সঙ্গে কথা বলে দ্রুতই পদক্ষেপ নেব।’
এ ব্যাপারে নিপুণের সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দুই বছরেরও বেশি সময় প্রেম এবং দীর্ঘ ২৫ বছরের পরিচিতি। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের জনপ্রিয় তারকা আমির খান ও ফ্যাশন জগতের পরিচিত মুখ গৌরী স্প্র্যাট।
১০ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনকে কটাক্ষ, সোশ্যাল মিডিয়ায় অবমাননাকর মন্তব্য ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও রাজনৈতিক ব্যক্তিত্ব শান্তা ফারজানার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পপ তারকা টেইলর সুইফট। ৩ জুলাই নিউইয়র্কের ঐতিহাসিক ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বসেছিল রাজকীয় বিয়ের আসর।
১৮ ঘণ্টা আগে
জোড়া সুখবর দিলেন মৌসুমী হামিদ। দ্বিতীয় বিয়ের সঙ্গে দিলেন মা হওয়ার খবরও। চরকির অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেবি বাম্প নিয়ে হাজির হয়ে সহকর্মীদের চমকে দেন মৌসুমী হামিদ।
১ দিন আগে