প্রযোজনা প্রতিষ্ঠান গুপী-বাঘা প্রোডাকশনের ‘একা’ কান উৎসবের ‘লা ফেব্রিক সিনেমা’য় নির্বাচিত হয়েছে। বাংলাদেশ-ভারত-ফ্রান্সের যৌথ প্রযোজনায় পূর্ণদৈর্ঘ্য এই চলচ্চিত্রের সহপ্রযোজক হিসেবে যুক্ত হলেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা-প্রযোজক অনুরাগ কাশ্যপ। আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ জুটির এই প্রযোজনা প্রতিষ্ঠানের আগের সিনেমা ‘মাটির প্রজার দেশে’ প্রশংসিত হয়।
ফ্রান্স সরকারের ফ্রেঞ্চ ইনস্টিটিউট প্রতিবছর কান উৎসব চলাকালে ‘লে সিনেমাস দ্যু মন্দ’ প্যাভিলিয়নে আয়োজন করে ‘লা ফেব্রিক সিনেমা’ (দ্য সিনেমা ফ্যাক্টরি)। কানের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে অংশ নেওয়া চলচ্চিত্র পরিবেশক ও এজেন্টদের সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তের উদীয়মান তরুণ নির্মাতাদের আন্তর্জাতিক যোগাযোগ করিয়ে দেওয়াই এই কার্যক্রমের উদ্দেশ্য।
বিপ্লব নামের ৫৬ বছর বয়সী বিমা কর্মকর্তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘একা’ সিনেমাটির কাহিনি। ‘একা’ পরিচালনা করবেন সুমন সেন। তাঁর সঙ্গে মিলে এর চিত্রনাট্য লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য। বাংলা ও হিন্দি ভাষায় তৈরি হবে এটি।

গত বছর পৃথক কনসার্টে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল ব্যান্ডের। তবে অনুমতি জটিলতায় শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সেসব আয়োজন। বছর ঘুরতেই আবার তাঁদের নিয়ে আয়োজন করা হচ্ছে কনসার্ট।
২০ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহাসিক সিলভারস্টোন সার্কিটে রচিত হলো তামিল সিনেমার স্মরণীয় এক মুহূর্ত। মিশেলিন লে মস কাপের পঞ্চম রাউন্ডে আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নেড়ে রেসের সূচনা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়।
২০ ঘণ্টা আগে
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে গুরু বলে সম্বোধন করেন চিত্রনায়িকা পরীমনি। বিভিন্ন সময় দেওয়া সাক্ষাৎকারে পরীমনি জানিয়েছেন, গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করতে গিয়েই তিনি বুঝেছেন কীভাবে চরিত্র ধারণ করে পর্দায় রূপান্তর করতে হয়।
২০ ঘণ্টা আগে
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। মূল প্রতিযোগিতায় সেরা সিনেমার সর্বোচ্চ সম্মাননা ‘গোল্ডেন লায়ন’ (স্বর্ণসিংহ) জয় করেছে ডেনিশ নির্মাতা মে এল-তুখির ‘উইম্যান আননোন’।
২০ ঘণ্টা আগে