প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের মালিকানা নিয়েছে চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান। আজ সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত প্লেয়ার ড্রাফটে ঢাকা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে উপস্থিত ছিলেন শাকিব খান ও মামনুন ইমন। বিপিএলের এবারের আসরে শাকিব খানের যুক্ত হওয়াকে বাড়তি আকর্ষণ বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। পাঁচ তারকা হোটেলে প্লেয়ার ড্রাফট আয়োজনেও তাঁকে ঘিরেই যেন সব আলোচনা!
ড্রাফট অনুষ্ঠান শেষে শাকিব খান বলেন, ‘সব সময় ভাবতাম সিনেমা ও ক্রিকেট কীভাবে একসঙ্গে মার্চ করতে পারে। আমরা সবাই জানি, সিনেমার রোমান্স, ইমোশন, অ্যাকশন আর ক্রিকেট মাঠের এক্সাইটমেন্ট একসঙ্গে মিলে গেলে মহা বিস্ফোরণ হতে পারে, রচিত হতে পারে মহাকাব্য। অবশেষে আমার স্বপ্ন সত্যি হয়েছে। যখন আমরা দল কেনার ঘোষণা দিয়েছি, তখন থেকেই দেশের মানুষের কাছ থেকে অন্য রকম ভালোবাসা পাচ্ছি। ক্রিকেট ও সিনেমার দর্শক একত্র হয়েছে। তারা সকলেই উচ্ছ্বসিত। এক টিকিটে দুই সিনেমা দেখার মতো অবস্থা তৈরি হয়েছে।’
ড্রাফট থেকে খেলোয়াড় নির্বাচন করতেও বেশ সক্রিয় ছিলেন শাকিব ও ইমন। প্রস্তুতি নিতে গিয়ে নির্ঘুম সময় কাটিয়েছেন দুজনে। শাকিব বলেন, ‘ফাইনাল ড্রাফটে অংশ নেওয়ার আগে আমাদের অনেক মিটিং করতে হয়েছে। দেশি-বিদেশি খেলোয়াড় মিলিয়ে হিসাব মেলাতে হয়েছে। চূড়ান্ত তালিকা করতে করতে রাত পার হয়ে গেছে। ঘুম হয়েছে কি হয়নি, তা নিয়ে কারও চিন্তা ছিল না। সবার মধ্যে এক্সাইটমেন্ট কাজ করেছে। শুধু আমাদের নয়, প্রতিটি দলের একই অবস্থা গেছে। বিপিএলে অংশ নেওয়া প্রতিটি দলকে আমাদের ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে শুভকামনা। প্রতিটি দলই চমৎকারভাবে নিজেদের সাজানোর চেষ্টা করেছে। আমি ও আমরা আশা করছি, এবারের মাঠের লড়াইটা জমবে।’
শাকিবের দলে রয়েছেন মোস্তাফিজুর রহমান, লিটন দাস, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, থিসারা পেরেরা, জনসন চার্লস, শাহনেওয়াজ দাহানি, মীর হামজা, স্টিফেন এসকিনেজি, সাইম আইয়ুব, আমির হামজারা।
ঢাকা ক্যাপিটালস ছাড়াও বিপিএলের ১১তম আসরে অংশ নেবে ফরচুন বরিশাল, চট্টগ্রাম কিংস, দুর্বার রাজশাহী, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স।

কমেডি ধাঁচের সিনেমাপ্রেমীদের কাছে বলিউডের ‘গোলমাল’ সিরিজ অত্যন্ত জনপ্রিয়। রোহিত শেঠি পরিচালিত এই সিরিজের সর্বশেষ ছবি ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। এরপর পেরিয়ে গেছে আট বছরের বেশি সময়। অবশেষে ‘গোলমাল’প্রেমীদের অপেক্ষার প্রহর ফুরাতে চলেছে।
৯ ঘণ্টা আগে
প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
১৭ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
১৯ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
১ দিন আগে