
গত বছর সৃজিত মুখার্জির ‘পদাতিক’ দিয়ে টালিউডে অভিষেক হয় চঞ্চল চৌধুরীর। এক বছর পর আবার পশ্চিমবঙ্গের সিনেমায় যুক্ত হচ্ছেন তিনি। ‘ত্রিধরা’ নামের সিনেমায় চঞ্চলের সঙ্গে প্রথমবার পর্দায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। চঞ্চল ও ঋতুপর্ণার সঙ্গে আরও থাকবেন কৌশিক গাঙ্গুলী। সিনেমাটি বানাবেন অমিতাভ ভট্টাচার্য।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তিন ব্যক্তির তিনটি ভিন্ন জীবনের গল্প তুলে ধরা হবে এই সিনেমায়। ২৫ বছর আগেকার প্রেম এসে যখন চোখের সামনে উপস্থিত হয়, তখন ঠিক কীভাবে তিনটি মানুষের জীবন এলোমেলো হয়ে যায়, কীভাবে পরিস্থিতি মোকাবিলা করে চরিত্ররা, সেটাই দেখা যাবে এই সিনেমায়।
ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, এখনো সব কিছু চূড়ান্ত হয়নি। তবে, প্রাথমিক আলাপ হয়েছে অভিনয়শিল্পীদের সঙ্গে। একই সুর চঞ্চলের মুখেও। কলকাতার নতুন সিনেমা নিয়ে নিশ্চিত হতে যোগাযোগ করা হলে আজকের পত্রিকাকে চঞ্চল বলেন, ‘আমাদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। সিনেমার গল্প নিয়ে আলাপ হয়েছে। গল্পটি আমার পছন্দ হয়েছে। তাই সিনেমাটি করব বলে জানিয়েছি। তবে এখনো পুরো পরিকল্পনা সাজানো হয়নি। চূড়ান্ত পরিকল্পনা ও আলোচনা শেষে ব্যাটে-বলে মিলে গেলে সিনেমাটি করা হবে।’
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে প্রভাব পড়ে সিনেমা ইন্ডাস্ট্রিতেও। বন্ধ হয়ে গিয়েছিল দুই দেশের শিল্পীদের পারস্পরিক অংশগ্রহণ। সম্প্রতি সেটা আবার শুরু হয়েছে। চলতি মাসেই জয়া আহসান শুরু করেছেন কৌশিক গাঙ্গুলীর ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং। এবার এল চঞ্চলের নতুন টালিউড সিনেমার খবর।
গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া দুটি সিনেমায় দেখা গেছে চঞ্চল চৌধুরীকে। দুটি সিনেমায় স্বল্প সময় পর্দায় থাকলেও প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। তানিম নূরের ‘উৎসব’ সিনেমায় চঞ্চল অভিনয় করেছেন এক আত্মার চরিত্রে। যে কি না অভিনেতা চঞ্চল চৌধুরীর রূপ নিয়ে হাজির হয়। এ ছাড়া সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’ সিনেমার শেষ দিকে ন্যাড়া মাথা, হাতে রক্তমাখা দা আর ভায়োলিন বাজানোর দৃশ্যে চঞ্চলকে দেখে অনেকে শিহরিত হয়েছেন। তাঁর উপস্থিতি বদলে দিয়েছে সিনেমার আবহ। সিনেমার প্রচারেও ব্যস্ত সময় কাটিয়েছেন অভিনেতা। মুক্তির পর প্রায় প্রতিদিন ছুটে বেড়িয়েছেন বিভিন্ন হলে। সব মিলিয়ে জুলাই-আগস্টের আন্দোলনের পর কোণঠাসা হয়ে পড়া চঞ্চল চৌধুরী ঈদের দুই সিনেমায় চমক দেখিয়ে আবার স্বরূপে ফিরে এসেছেন।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৬ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৬ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৬ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৬ ঘণ্টা আগে