আসলেই কি মা হচ্ছেন বুবলী? এটাই এখন শোবিজের আলোচিত প্রশ্ন। অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের বিপরীতে বুবলীর রহস্যময় জবাব বিষয়টিকে আরও জটিল করেছে। এবার এক পডকাস্টে এসে বুবলী জানালেন, তিনি যেহেতু ডিভোর্সি নন, তাই মা হচ্ছেন নাকি হচ্ছেন না, সে বিষয়ে কথা বলা তাঁর একান্তই ব্যক্তিস্বাধীনতা।
বছরের শুরু থেকেই গুঞ্জন ছড়িয়েছে, আবার মা হচ্ছেন বুবলী। বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী—এমন খবরও প্রকাশ হয়েছে। তবে বারবার মিডিয়ার সামনে এলেও বিষয়টি পরিষ্কার করেননি বুবলী। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের এক পডকাস্টে অতিথি হয়েছিলেন বুবলী। অনুষ্ঠানে ব্যক্তিগত নানা বিষয়ে কথা বললেও, আবার মা হওয়ার খবরটি পরিষ্কার করেননি এই নায়িকা। বুবলী বলেন, ‘আমি একজন বিবাহিত মানুষ। আমি ডিভোর্সি নই। তাই প্রেগন্যান্ট হচ্ছি কি না হচ্ছি, এটা কখন দর্শকদের বলব বা কেন বলছি না—এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিস্বাধীনতা। একজন বিবাহিত নারীকে নিয়ে যখন মানুষ অনেক গল্প তৈরি করে, সেটা খুব দুঃখজনক। সবকিছু কেন দর্শকদের কাছে জবাবদিহি করতে হবে। ব্যক্তিগত বিষয়গুলো কখন বলব, এটাও আমাদের নিজস্ব সিদ্ধান্ত।’

বছর চার আগে শাকিব খান একাধিক সাক্ষাৎকারে বলেছেন, অপু বিশ্বাস ও বুবলী—দুজনেই তাঁর জীবনে এখন অতীত। এই প্রসঙ্গে বুবলী বলেন, ‘ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে মানুষ হয় বিবাহিত, নয়তো ডিভোর্সড, সেপারেটেড কিংবা বিধবা। এখানে অতীত বলে কোনো অপশন থাকে না।’ শাকিবের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে বুবলী জানান, তাঁদের মধ্যে অভিমান বা ভুল-বোঝাবুঝি হতেই পারে। তবে সময়ের সঙ্গে সেগুলো ঠিকও হয়ে যায়। তিনি বলেন, ‘আমাদের কখনো ডিভোর্স হয়নি। বিষয়টি নিয়ে অনেকে দ্বিধায় থাকেন, তাই পরিষ্কার করলাম।’
শাকিব খানকে নিয়ে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় পাল্টাপাল্টি পোস্ট দেন বুবলী ও অপু বিশ্বাস। এ নিয়ে বাগ্যুদ্ধও চলে তাঁদের। এ বিষয়ে বুবলী বলেন, ‘আমার পক্ষ থেকে কখনোই পাল্টাপাল্টি বিষয়টি আসেনি। অনেকে আছে, যারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ করেছে, আবার বিএনপির সময়ে হয়েছে বিএনপি।... অন্যকে কপি করলে তো আমিও ভাবতাম এভাবে রাজনীতি করব। অনেকে তো একবার মুসলিম হচ্ছে, একবার হিন্দু হচ্ছে, আবার মুসলিম হচ্ছে। আমি এসব করি না।’

গানের টানে তরুণ বয়সে ঘর ছেড়েছিলেন নগরবাউল জেমস। কালের পরিক্রমায় সেই তরুণটিই হয়ে ওঠেন দেশের রক আইকন, ভক্তদের প্রিয় ‘গুরু’। আজ এত বছর পরও সমানতালে মঞ্চ মাতিয়ে যাচ্ছেন জেমস। প্রায় দুই মাস ধরে ইউরোপে সংগীত সফরে রয়েছেন তিনি। পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালি ঘুরে জেমস এখন অবস্থান করছেন সুইডেনে।
১৭ ঘণ্টা আগে
মঞ্চে আসছে নাট্যদল থিয়েটার চারণিকের নতুন নাটক ‘কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প’। এটি দলের ষষ্ঠ প্রযোজনা। ১৬ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন ১৭ সেপ্টেম্বর একই স্থান ও সময়ে দেখা যাবে দ্বিতীয় প্রদর্শনী।
১৭ ঘণ্টা আগে
২০২৪ সালের মালয়ালম সিনেমা ‘প্রেমালু’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মামিথা বাইজু। বিশ্বজুড়ে ১৩৫ কোটি রুপির বেশি আয় করে সিনেমাটি। পরের বছর মুক্তি পাওয়া তাঁর অভিনীত তামিল সিনেমা ‘ডুড’ও শতকোটির গণ্ডি পেরিয়ে যায়।
১৭ ঘণ্টা আগে
ইউটিউবের অন্যতম জনপ্রিয় ইন্টারভিউ সিরিজ ‘চিকেন শপ ডেট’ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এর স্রষ্টা ও উপস্থাপিকা আমেলিয়া ডিমোল্ডেনবার্গ। টানা ১২ বছর দর্শকদের বিনোদন দেওয়ার পর শোটির ইতি টানতে যাচ্ছেন তিনি।
১৮ ঘণ্টা আগে