
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ। মাঝেমধ্যে দেশে আসেন তিনি। এই অভিনেতা মনে করেন, দেশে থাকলে হয়তো তাঁকে ভিক্ষা করে খেতে হতো।
গতকাল রোববার এফডিসিতে চলচ্চিত্রের প্রয়াত শিল্পীদের স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। ‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে শিল্পী সমিতি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত যেসব শিল্পী প্রয়াত হয়েছেন, তাঁদের স্মরণ করা হয়।
অনুষ্ঠানে সিনেমা ইন্ডাস্ট্রি, শিল্পী ও মানুষের আর্থিক অবস্থা নিয়ে কথা বলেন আহমেদ শরীফ। হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি প্রশ্ন রাখতে চাই, বর্তমানে দেশে কতজন মানুষের আগামীকালের বা আগামী মাসের খাওয়াদাওয়ার সুব্যবস্থা নিশ্চিত আছে? চলচ্চিত্রে কজন মানুষ আছেন, যাঁরা নিশ্চিত করে বলবেন, তাঁর দুই বেলা খাওয়ার ব্যবস্থা আছে? যদি মিথ্যা না বলি, তাহলে নেই। আজকে যদি আমি বাংলাদেশে থাকতাম, আমি নিশ্চিত করে বলতে পারি, আমাকে হাত পেতে মানুষের কাছে ভিক্ষা করে খেতে হতো।’
টিকে থাকার সংগ্রামে অনেক শিল্পীই বাধ্য হয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন বলে মনে করেন আহমেদ শরীফ। তিনি বলেন, ‘অনেক শিল্পী দেশের বাইরে চলে যাচ্ছেন। শুধু ফিল্মের নয়, টিভিরও অনেক শিল্পী চলে যাচ্ছেন। কারণ, দেশে আনন্দ-বিনোদন কিংবা নিশ্চিন্ত থাকার সুযোগ নেই। শিল্পীদের যথাযথ মূল্যায়ন হয় না। আমরা চাই, দেশ ভালো করুক, মঙ্গল করুক। ভবিষ্যতে যদি দেশে আসি, সরকারের কাছে চাইব, শিল্পীদের বেঁচে থাকার নিশ্চিত ব্যবস্থা যেন করা যায়।’

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
৩৪ মিনিট আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
৫ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১২ ঘণ্টা আগে