ঈদের দিন মুক্তি পেয়ে এখনও দাপটের সঙ্গে দেশের প্রেক্ষাগৃহ মাতাচ্ছে রায়হান রাফী পরিচালিত লাইভ টেকের ছবি ‘পরাণ’। আর এরমধ্যেই এলো আরও একটি আনন্দের খবর। দেশের গণ্ডি ছাড়িয়ে ‘পরাণ’ মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডায়।
সেপ্টেম্বরের মাঝামাঝিতে বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় ‘পরাণ’ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের পরিচালক পরিচালক ইয়াসির আরাফাত। তিনি বলেন,‘আমরা একটা পরিছন্ন সিনেমা তৈরি করেছি। সিনেমাটি মুক্তির অষ্টম সপ্তাহেও দর্শক আগ্রহ নিয়ে দেখছে। এবার যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসীদের জন্য সিনেমাটি মুক্তি দেয়া হচ্ছে। আশা করছি, সবাই সিনেমাটি ভালোভাবেই উপভোগ করবে।’
যুক্তরাষ্ট্র ও কানাডায় পরাণ ছবির পরিবেশক বায়োস্কোপ ফিল্মসের সিইও রাজ হামিদ বলেন,‘পরাণ ছবিটি মুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্র ও কানাডার বাঙালিরা দেখার জন্য মুখিয়ে রয়েছে। অবশেষে সবার আগ্রহে সিনেমাটি সেপ্টেম্বরের মাঝামাঝিতে মুক্তি দেয়া হবে। ছবিটি নিয়ে আমরা দারুন আশাবাদী।’
বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক রুবনা রশিদ বলেন,‘আমরা যুক্তরাষ্ট্র ও কানাডায় নিয়মিত বাংলা সিনেমা প্রদর্শন করে আসছি। দেবী সিনেমার পর পরাণ সিনেমা নিয়ে দর্শকের এত আগ্রহ দেখছি। নিয়মিত এমন গল্পের সিনেমা মুক্তি পেলে বাংলা সিনেমার দর্শক বাড়বে। পাশাপাশি সিনেমার বাজারও বড় হবে।’
পরাণ সিনেমার এমন সফলতায় দারুণ খুশি ছবির কলাকুশলীরা। ‘পরাণ’ ছবিতে অভিনয় করেছেন শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, রাশেদ অপু, ইয়াস রোহান, শিল্পী সরকার, নাসির উদ্দিন খান প্রমুখ।

একসময় টিভি নাটকের ভিত ছিল পারিবারিক গল্প। মাঝে নাটক থেকে উধাও হয়ে গিয়েছিল পরিবার। নায়ক-নায়িকাকে কেন্দ্র করেই শেষ হয়ে যেত নাটক। সাম্প্রতিক সময়ে আবার বেড়েছে পারিবারিক গল্পের নির্মাণ। দর্শকও দারুণভাবে গ্রহণ করছে নাটকগুলো। সেই জনপ্রিয়তার সূত্র ধরে ওটিটিতেও থ্রিলার, মিস্ট্রির মাঝে নির্মাতারা...
৪ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন নির্মাতা শাহনেওয়াজ কাকলী। নিয়মিত চিকিৎসাও করাচ্ছিলেন। তবে গত বছরের অক্টোবরে তাঁর জীবনের গতিপথটাই বদলে যায়। স্ট্রোক করে ভর্তি হন হাসপাতালে। এখনো অসুস্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নির্মাতা।
৪ ঘণ্টা আগে
জানুয়ারির শেষের দিকে সবাইকে চমকে দিয়ে অরিজিৎ ঘোষণা দেন, সিনেমায় আর গাইবেন না তিনি। তাঁর প্লেব্যাককে বিদায় দেওয়ার খবরে ভক্ত থেকে শুরু করে ইন্ডাস্ট্রির মানুষেরাও আক্ষেপ প্রকাশ করেছিলেন। তবে অরিজিৎ তাঁর সিদ্ধান্তে অনড়। ওই সময় জানিয়েছিলেন, নিজের শিল্পসত্তাকে নতুনভাবে আবিষ্কারের জন্যই এ সিদ্ধান্ত তাঁর।
৫ ঘণ্টা আগে
আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। এ উপলক্ষে এটিএন বাংলায় শুরু হচ্ছে বইমেলা নিয়ে বিশেষ অনুষ্ঠান কবিবাড়ি। কবি আসাদ কাজলের গ্রন্থনা ও উপস্থাপনায় পাঁচ বছর ধরে বইমেলা উপলক্ষে নিয়মিত প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি। এবারও বইমেলা চলাকালে প্রতিদিন প্রচারিত হবে অনুষ্ঠানটি।
৫ ঘণ্টা আগে