ঈদুল আজহায় মুক্তির তালিকায় যুক্ত হলো নির্মাতা সুমন ধর পরিচালিত সিনেমা ‘আগন্তুক’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও পূজা চেরি। এর ফলে ‘তুফান’, ‘ময়ূরাক্ষী’, ‘ডার্ক ওয়ার্ল্ড, ‘রিভেঞ্জ’ এর পর পঞ্চম সিনেমা হিসেবে ঈদের তালিকায় যুক্ত হলো সিনেমাটি। ইতিমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘আগন্তুক’।
খবরটি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিবেশক জাহিদ হাসান অভি। তিনি বলেন, ‘সিনেমাটি প্রথমে ভালোবাসা দিবসে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু সেসময় শাকিব খানের ‘‘দরদ’’ আসবে জেনে আর মুক্তি দিইনি। এবার আমাদের আরেক সিনেমা ‘‘জংলি’’ মুক্তির কথা ছিল। শেষ করতে না পারায় রেডি থাকা আগন্তুক মুক্তি দিচ্ছি। ইতিমধ্যে দেশের সব সিনেপ্লেক্স চূড়ান্ত হয়েছে, সিঙ্গেল স্ক্রিনে কথাবার্তা চলছে।’
অভি আরও জানান, ‘পোস্টার রিলিজের মাধ্যমে সিনেমাটির প্রচার শুরু হলো। আজ মঙ্গলবার সন্ধ্যায় ট্রেলার রিলিজ দেওয়া হবে।’
সুমন ধর পরিচালিত আগন্তুক সিনেমায় পূজা চেরী ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহীন প্রমুখ। জানা যায়, দুই বছর আগেই এর শুটিং শেষ হয়। পোস্ট প্রডাকশন সম্পন্ন না হওয়া এতদিন ‘আগন্তুক’র মুক্তি আটকে ছিল।

দীর্ঘ বিরতির পর মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ দিয়ে ধারাবাহিক নাটকে ফেরার কথা ছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর। নাটকটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। জানিয়েছিলেন, অভিনয়কে মিস করছিলেন, ক্যামেরার সামনে আবার ফিরতে পেরে অনেক খুশি।
৬ ঘণ্টা আগে
চিত্রনায়ক সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকী আজ। বেঁচে থাকলে আজ ৫৬ বছরে পা দিতেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন ক্ষণজন্মা এই অভিনেতা। মৃত্যুর ৩০ বছর পর, আজও অমলিন তাঁর জনপ্রিয়তা। সালমান শাহর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে ট্রিবিউট করে নির্মিত হয়েছে ‘ব্যাকডেটেড’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
৭ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘চিরকুট’। সিনেমার প্রেক্ষাপট রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে আছে ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম আর জীবনের নানা গল্প। পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এটি নির্মাতার প্রথম সিনেমা।
৭ ঘণ্টা আগে
ভারতের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির তুলনায় মালয়ালম ইন্ডাস্ট্রি ঠিক কোথায় আলাদা, তা স্পষ্ট করে তুলে ধরেছেন অভিনেতা ও নির্মাতা পৃথ্বীরাজ সুকুমারন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, মালয়ালম সিনেমার সবচেয়ে বড় শক্তি ও বৈশিষ্ট্য হলো—এখানে কোনো তারকা কিংবা প্রযোজনা সংস্থা নয়...
৮ ঘণ্টা আগে