জয়া আহসান তাঁর অভিনয়গুণে ঢালিউড ও টালিউড দুই ইন্ডাস্ট্রিতে সমানতালে জনপ্রিয়। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মাহমুদ দিদার পরিচালিত তাঁর অভিনীত সিনেমা ‘বিউটি সার্কাস’।
সেখানে সার্কাসকন্যা বিউটির রহস্য জাগানিয়া এক লড়াই ও টিকে থাকার গল্পে অভিনয় করেছিলেন তিনি। কদিন আগে কলকাতায় ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে’ এটি প্রদর্শিত হয়, সেখানে উপস্থিত ছিলেন জয়াও।
সম্প্রতি জয়া তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে একাধিক নতুন স্থিরচিত্র পোস্ট করেছেন। সেখানে ফুটে ওঠা জয়ার গ্ল্যামার, ফিটনেস নিয়ে তাঁর ভক্তরা দারুণ প্রশংসায় মেতেছেন।
বৃহস্পতিবার রাতে কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘চারপাশের নীরবতাকে আলিঙ্গন করুন এবং শান্ত থাকুন’ (Embrace the quiet around & calm within)।
জয়া আহসানের পোস্ট করা এসব স্থিরচিত্রে শুক্রবার দুপুর পর্যন্ত ৩৮ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে। মন্তব্য হয়েছে ৮ হাজারের মতো।
গতকাল পোস্ট করা এসব ছবিতে একেবারে অন্য রকম এক জয়া আহসানকে খুঁজে পেয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। কেউ কেউ প্রশংসা করে বলেছেন, বাংলাদেশের কোনো অভিনেত্রী নিজের গ্ল্যামার, ফিটনেস এভাবে ধরে রাখতে পারেননি।
অবশ্য এই অভিনেত্রীর বয়স নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাঁর দাবি অনুযায়ী, এখন তাঁর বয়স ৩৯ বছর। তবে অন্য সূত্র অনুযায়ী তাঁর বয়স এখন ৫০-এর বেশি।

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় সংগীতসফর শেষে গত মাসে দেশে ফিরেছেন নগর বাউল জেমস। আজ তাঁর জন্মদিন। এ উপলক্ষে গতকাল কথা হয় তাঁর সঙ্গে। গান, বিদেশ সফর, ব্যক্তিজীবনের নানা অনুভূতিসহ বিভিন্ন প্রসঙ্গে জেমসের সঙ্গে কথা বলেছেন এম এস রানা...
২০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২১ ঘণ্টা আগে
আজ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন তিন সিনেমা। ২৮ বছর পর নতুন রূপে প্রেক্ষাগৃহে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’। অন্যদিকে সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা—‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’।
২১ ঘণ্টা আগে
শিশু-কিশোরদের সংগীত প্রতিভার খোঁজে আরটিভি আয়োজন করে রিয়েলিটি শো ‘আরটিভি লিটল স্টার: আগামীর কণ্ঠস্বর’। এখন চলছে এই শোর দ্বিতীয় সিজনের কার্যক্রম। গতকাল প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকা সংগীতশিল্পী জিনিয়া জাফরিন লুইপার বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলেছে আরটিভি।
২ দিন আগে