গত বছর ‘জয়িতা’ নামের একটি ছবি তৈরির কথা ভাবলেও করোনার কারণে তা আর হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত পরিচালক শামীম আহমেদ রনিকে নিয়েই নতুন ছবির পরিকল্পনা সাজিয়েছেন সাবা। ছবির নাম এখন ঘোষণা দিতে না চাইলেও গল্প ও চিত্রনাট্যের কাজ প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন সাবা। তবে কী ধরনের গল্প নিয়ে প্রথম ছবিটি বানাতে চলেছেন তার ইঙ্গিত দিলেন কিছুটা। বললেন, ‘অবশ্যই নারীপ্রধান গল্প। আমি অভিনেত্রী হিসেবে যে কাজগুলো করি, সেই প্যাটার্নের একটু অন্য রকম গল্প।’ চিত্রনাট্য পুরোপুরি শেষ করে চূড়ান্ত হবে কাস্টিং। নিজের প্রোডাকশন হাউস ‘খামারবাড়ির’র ব্যানারে ছবিটি প্রযোজনা করবেন সাবা।
২০০৬ সালে সারাহ বেগম কবরীর ‘আয়না’ দিয়ে বড় পর্দায় কাজ শুরুর পর একে একে দেখা দিয়েছেন ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ছবিতে। কলকাতার ছবি ‘ষড়্রিপু’তে অভিনয় করে বড়সড় চমক দেখিয়েছেন সোহানা সাবা।
একটি ভালো গল্পের, ভালো আয়োজনের ছবিতে অভিনয়ের জন্য সব সময় মুখিয়ে থাকেন তিনি। কিন্তু সব সময় তো আর তেমনটা মেলে না। এমনিতেও গত কয়েক বছর বাংলা ছবিতে ভালো গল্পের ভীষণ খরা। এই পরিস্থিতিতে নিজের মতো করে পছন্দের কাজগুলো করার জন্য সোহানা সাবা শুরু করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘খামারবাড়ি’।
এই প্রতিষ্ঠান থেকে গত বছর বানিয়েছেন ওয়েব সিরিজ ‘টুইন রিটার্নস’। ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’–এ এসেছিল সিরিজটি। প্রযোজনার পাশাপাশি এতে অভিনয় করেছিলেন সাবা। প্রথম প্রোডাকশনের সাফল্যের পর এবার চলচ্চিত্র প্রযোজনা করছেন তিনি।
পরিচালক শামীম আহমেদ রনি করোনার কারণে আটকে আছেন কলকাতায়। তিনি ফিরলেই বাকি কাজ শুরু করবেন।

আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের তদন্তে সম্প্রতি মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালায় ভারতের আয়কর বিভাগ। বিভিন্ন খবরে দাবি করা হয়, তল্লাশি চালানো স্থানগুলোর মধ্যে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ঠিকানাও রয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন...
১ দিন আগে
আন্তর্জাতিক অঙ্গনে আবারও পুরস্কৃত হলো বাংলাদেশের সিনেমা। ইতালির লুকা চলচ্চিত্র উৎসবের ফিচার ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’। ২০০৫ সাল থেকে ইতালির লুকা শহরে আয়োজিত হয়ে আসছে এ উৎসব।
১ দিন আগে
জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’কে ছাড়িয়ে আবারও সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সম্প্রতি প্রেক্ষাগৃহে রি-রিলিজের পর আয়ের এই নতুন মাইলফলক স্পর্শ করেছে মার্ভেল স্টুডিওর সিনেমাটি।
১ দিন আগে
দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
২ দিন আগে