বেশ কিছুদিন রাজনীতিতে ব্যস্ত থাকার পর আবারও অভিনয়ে ফিরছেন অভিনেতা সোহম চক্রবর্তী। এবার তাঁর দেখা মিলবে একজন চোরের ভূমিকায়। ছবির নাম ‘জয়কালী কলকাত্তাওয়ালি’। কমেডি থ্রিলারধর্মী বেশ মজার একটি ছবি।
একটি মন্দির থেকে চুরি হয়ে যায় বহু পুরোনো রত্নখচিত কালীমূর্তি। সেই মূর্তির খোঁজে নামে তিন বন্ধু। অনিশ, মিলি আর সুজয়। অনিশ চরিত্রের সোহম জানিয়েছেন, ‘ছবিতে আমি একজন নির্দোষ চোর। কারও বিশেষ কোনো ক্ষতি করি না। নিজের প্রয়োজনেই চুরিটা করতে হয়। মজার একখানা চরিত্র।’
অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়ের এই ছবির শুটিং শুরু হচ্ছে আগামী সপ্তাহেই কলকাতার বিভিন্ন লোকেশনে।

প্রায় দুই বছর পার হলেও মিলছিল না ওয়েব সিরিজ ‘ফেউ’-এর দ্বিতীয় সিজনের খবর। সিরিজের দ্বিতীয় সিজন এখনো মুক্তি না পাওয়ায় কয়েক মাস আগে হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছিলেন সিরিজের অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।
১২ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপ একসঙ্গে গেয়েছেন বেশ কয়েকটি গান। দুর্গাপূজা উপলক্ষে দ্বৈত কণ্ঠের নতুন মৌলিক গান নিয়ে আসছেন তাঁরা। ‘মায়াবী জ্যোৎস্না রাতে’ শিরোনামের গানটিতে তাঁদের সঙ্গে যুক্ত হয়েছে সমরজিৎ রায় পরিচালিত সংগীত প্রতিষ্ঠান সুরছায়ার ছয় শিক্ষার্থী...
১২ ঘণ্টা আগে
মারা গেছেন চলচ্চিত্র অভিনেত্রী নাসিমা খান। গতকাল সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয় তাঁর। নাসিমা খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান।
১২ ঘণ্টা আগে
সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান সিনেমার দুনিয়ায় কালজয়ী নাম ‘ব্লেড রানার’। এর মূল বিষয়বস্তু হলো রেপ্লিক্যান্ট বা ল্যাবরেটরিতে তৈরি কৃত্রিম মানব, যারা দেখতে হুবহু মানুষের মতো কিন্তু মানুষের চেয়েও শক্তিশালী। এদের মাঝে অবাধ্যদের খুঁজে বের করে ধ্বংস করার দায়িত্বে থাকা পুলিশ বা শিকারি রেপ্লিক্যান্টদের বলা...
১২ ঘণ্টা আগে