সরকারি অনুদানের সিনেমা ‘মায়া’–এর বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী পূজা চেরী। নিজের ফেসবুক পেজে পূজা জানিয়েছেন, মায়া সিনেমাটি তিনি করছেন না। নেটিজনদের প্রশ্ন জাজের ঘরে ফেরার কারণেই কি শাকিব খানের প্রকল্প থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন পূজা?
চিত্রনায়িকা পূজা চেরীর ওটিটিতে অভিষেক হচ্ছে ওয়েব সিনেমা ‘পরি’ দিয়ে। অবশ্য গত কয়েক দিন ধরে পূজা আলোচনায় আছেন কাজের বাইরের বিষয়ে। নিজের ভুল বুঝতে পেরে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ঘরে ফিরেছেন তিনি। এর আগ থেকেই থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল— সরকারি অনুদানের সিনেমা ‘মায়া’–তে শাকিব খানের নায়িকা হিসেবে থাকছেন পূজা। এবার মায়ায় থাকার সম্ভাবনা নাকচ করে গতকাল নিজের অবস্থান ফেসবুকে স্পষ্ট করেছেন তিনি। পূজা লিখেছেন, ‘বেশ কিছু অনলাইনে দেখছি, মায়া সিনেমাতে আমার নাম। সবাইকে জানাচ্ছি, মায়া সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো প্রকার চুক্তি হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সঙ্গে কথা বলেছিল। কিন্তু আমি মায়া সিনেমাটি করছি না।’
এরপর তিনি লিখেছেন, ‘যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করব, আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আশা করি, বিষয়টি এখানেই শেষ হবে।’
তবে বিষয়টি সম্পর্কে বিস্তারিত আরও জানতে পূজার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি সাড়া দেননি।
কয়েক দিন আগেই সংবাদমাধ্যমকে মায়া থেকে বাদ পড়ার গুঞ্জন প্রসঙ্গে পূজা বলেছিলেন, ‘আমাকে বাদ দেয়নি, আমিও বাদ দিইনি। আসলে এই সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো কথাই বলা হয়নি। যার ফলে আমাকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। আর আমিও যে বাদ দেব সেই প্রশ্নও নেই। আসলে উভয় পক্ষ থেকেই বাদ দেওয়ার কোনো বিষয় নেই।’
এর পাশাপাশি সেসময় তিনি জানিয়েছিলেন, শাকিবের সঙ্গে অভিনয় না করার কোনো কারণ নেই। তাঁকে প্রস্তাব দিলে তাঁর যদি পছন্দ হয় তবে অবশ্যই শাকিবের সঙ্গে অভিনয় করবেন তিনি।
মায়া সিনেমা নিয়ে জল কম ঘোলা হয়নি। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠানের এই সিনেমাটি প্রথমে হিমেল আশরাফ পরিচালনা করার কথা থাকলেও, পরে শোনা যায় এস এ হক অলিকের নাম। পরিচালক নিয়ে আলোচনার পর এবার সম্ভাব্য নায়িকার অবস্থান পরিষ্কারের পর প্রশ্ন উঠেছে সিনেমাটির ভবিষ্যৎ নিয়েও। মায়া সিনেমাটির জন্য ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন শাকিব খান।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৫ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১২ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৬ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে