প্রথমবারের মতো কাজী জারার নায়ক হয়ে পর্দায় আসছেন চিত্রনায়ক জয় চৌধুরী। ঢালিউডে স্বামী-স্ত্রীর জুটি দেখা গেলেও দুলাভাই-শ্যালিকা জুটি এবারই প্রথম। জয় চৌধুরী কাজী জারার বোনের জামাই। সিনেমার নাম ‘শেষ কথা’। পরিচালনা ও প্রযোজনা করছেন কাজী মো. ইসলাম। গাজীপুরের স্বপ্নের ঠিকানা শুটিং হাউসে গত বুধবার থেকে শুরু হয়েছে ‘শেষ কথা’ সিনেমার শুটিং।
সিনেমাটি নিয়ে জয় চৌধুরী বলেন, ‘এখনকার যুগে দেখা যায় প্রেম এবং বিয়ে দুটিই ব্যবসায় পরিণত হয়েছে। আর একটা ছেলে যখন এমন ব্যবসা করতে করতে কাউকে মন থেকে সত্যিকারে ভালোবেসে ফেলে, তারপর তার জীবনটাকে ভালো করে সাজানোর সত্যিই কোনো উপায় থাকে না! এমনই একটি চরিত্রে অভিনয় করছি।’
প্রথমবারের মতো শ্যালিকার সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে জয় বলেন, ‘চেহারা, উচ্চতা—সব দিক থেকেই সিনেমার নায়িকা হওয়ার যোগ্যতা আছে জারার। তাকে আমার নায়িকা হিসেবে পছন্দ করেছেন পরিচালক। এতে আমার কোনো হাত নেই। চরিত্রকে প্রাধান্য দিয়েই তাকে (জারা) চুক্তিবদ্ধ করা হয়েছে।’
নিজের প্রথম সিনেমা নিয়ে নবাগত কাজী জারা টায়রা বলেন, ‘এর আগে টেলিভিশনে কাজ করলেও এবারই প্রথম সিনেমায় কাজ করছি। খুবই এক্সাইটেড। পরিচালকের নির্দেশনা মেনে কাজ করার চেষ্টা করছি। এতে গ্রামের একজন শান্ত, ভদ্র, সাধারণ মেয়ের চরিত্রে দেখা যাবে। আর জয় চৌধুরী সম্পর্কে আমার দুলাভাই হলেও বড় ভাইয়ের মতো। তিনি আমাকে খুব স্নেহ করেন। তাঁর সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমাদের মধ্যে বোঝাপড়ার জায়গাটাও বেশ চমৎকার।’
নির্মাতা কাজী মো. ইসলাম বলেন, ‘গল্পটা একদম মৌলিক। হাসি, কান্না, কমেডি—সবকিছু মিলিয়েই এই জীবনের গল্পটি সাজানো হয়েছে সিনেমায়। দর্শকেরা অনেক কিছু এই গল্প থেকে শিখতে পারবে।’
জয়-জারা ছাড়া সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করছেন কাজী হায়াত, বড়দা মিঠু, রেবেকা, ববি, সুব্রত, টাইগার রবি, রিনা খান, দুলারি, হাবিব খান, আবু সাইদ প্রমুখ। জানা গেছে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত গাজীপুরে শুটিং চলবে ‘শেষ কথা’ সিনেমার। এরপর ঢাকা ও সিলেটে বাকি শুটিং শেষ হবে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে