লিউডের মূল ধারার সিনেমায় প্রথমবারের মতো দেখা যাবে নাগাল্যান্ডের কন্যা আন্দ্রেয়া কেভিচুসাকে। বলিউডি নায়িকাদের ঠাট-ঠমকের বাইরে ভিন্ন রাজ্যের ভিন্ন নৃগোষ্ঠীর কোনো মেয়ে এই প্রথম মূল ধারায় নায়িকার চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন।
সিনেমার নাম ‘অনেক’। প্রধান চরিত্রে আয়ুষ্মান খুরানা। আর প্রধান নারী চরিত্রে নাগাল্যান্ডের কন্যা আন্দ্রেয়া কেভিচুসা। বলিউডের প্রতিষ্ঠিত নায়িকাদের অনেকেই তাঁকে উষ্ণ স্বাগত জানিয়েছেন।
অনুভব সিনহার পরিচালনায় এই সিনেমায় আন্দ্রেয়া আইদো চরিত্রে অভিনয় করেছেন। বি-টাউনের সবাই তাঁকে ভালোবাসা জানাচ্ছেন। তাপসী পান্নু থেকে নীনা গুপ্তা পর্যন্ত সেলিব্রিটিরা এই নবাগতকে তাঁদের ক্লাবে স্বাচ্ছন্দ্য বোধ করানোর দায়িত্ব কাঁধে নিয়েছেন।
জ্যেষ্ঠ অভিনেত্রী নীনা গুপ্তা একটি ছবি শেয়ার করেছেন যেখানে আন্দ্রেয়ার পরিহিত সাদা শাড়িতে লেখা রয়েছে, ‘জিতেগা কৌন? হিন্দুস্তান (কে জিতবে? ভারত)।’ ছবির ক্যাপশনে লেখা, ‘ভারতের কথা শোন। এখানে “অনেক” থেকে “আইদো’ আছে। আমাদের সুন্দর নাগাল্যান্ডের আন্দ্রেয়া কেভিচুসাকে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। তাঁকে আপনারা সবাই ভালোবাসা দিন। “অনেক” হলে আসছে ২৭ মে।’
চলচ্চিত্রে চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন তাপসী পান্নু। তিনি আন্দ্রেয়া কেভিচুসার জন্য একটি নোট পোস্ট করেছেন। তাতে লেখা, ‘বৈচিত্র্য সুন্দর। ঠিক আমাদের দেশের মতো। আসুন এই সুন্দরীকে আমাদের চলচ্চিত্র জগতে স্বাগত জানাই। সবাই সদয় হোন। নাগাল্যান্ড থেকে আন্দ্রেয়া কেভিচুসাকে হ্যালো বলুন। “অনেক” থেকে “আইদো” এর দিকে নজর রাখুন।’
গ্যাংস অব ওয়াসিপুর খ্যাত হুমা কুরেশি আন্দ্রেয়া কেভিচুসাকে ইন্ডাস্ট্রিতে স্বাগত জানিয়েছেন। ‘স্বাগত প্রিয়, আন্দ্রেয়া, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে...অনেক-এ আপনাকে দেখার জন্য ত্বর সইছে না। আন্দ্রেয়া কেভিচুসার সঙ্গে আপনাদের সবার পরিচয় করিয়ে দিচ্ছি। আসুন তাঁকে ভালোবাসা দিই। অনেক আসছে ২৭ মে।’ লিখেছেন হুমা।
দিয়া মির্জাও আন্দ্রেয়া কেভিচুসার জন্য একটি সুন্দর নোট লিখে ‘চলচ্চিত্রের জাদুতে’ স্বাগত জানিয়েছেন।
অভিনেত্রী ইশা তালওয়ার চান সবাই সুন্দর নাগাল্যান্ডের আন্দ্রেয়া কেভিচুসার জন্য আওয়াজ তুলুক।
আন্দ্রেয়া কেভিচুসা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে সব পোস্ট শেয়ার করেছেন। অনেক-এর পোস্টারের সঙ্গে তিনি লিখেছেন, ‘অনেক-এর অংশ হতে পেরে খুব খুশি এবং আমার প্রথম বলিউড ছবিতে মাস্টার কারিগর অনুভব সিনহার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত কৃতজ্ঞ। এছাড়া প্রতিভাবান আয়ুষ্মান খুরানার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে উচ্ছ্বসিত।’
অভিনেত্রী সায়নি গুপ্ত একটি উৎসাহব্যঞ্জক মন্তব্য রেখে বলেছেন, ‘তোমার জন্য গর্বিত।’

স্যাটেলাইটের ছবিতে এখন স্পষ্ট দেখা যায় গাজার ধ্বংসস্তূপ। একসময় যেখানে ছিল ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ও জনবসতি, সেখানে এখন বিস্তীর্ণ এলাকাজুড়ে ধ্বংসের চিহ্ন। মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি গাজার যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি শেয়ার করে লিখেছেন, এই ছবিগুলো ধ্বংসের মাত্রা দেখাতে পারে....
৫ ঘণ্টা আগে
গত ফেব্রুয়ারিতে জানা যায়, ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দুবার অস্ত্রোপচার হয়েছে তাঁর। ঢাকায় প্রথম অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়।
৬ ঘণ্টা আগে
ভারত সরকারের আপত্তির মুখে আটকে থাকা সালমান খানের ‘মাতৃভূমি’ অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে। বেশ কিছু সংশোধনের পর সম্প্রতি সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের জন্য অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগে
২০২৩ সালে ‘আলী যাকের নতুনের উৎসব’-এ মঞ্চে এসেছিল বটতলা নাট্যদলের ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটি আবার মঞ্চে আসছে। পরপর দুই দিনে দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ অক্টোবর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট....
৭ ঘণ্টা আগে