ঢাকা শহরের এক নিম্ন মধ্যবিত্ত দম্পতি সলিম ও কল্পনা। সলিম পেশায় বাসচালক। আর কল্পনা গৃহবধূ। রাস্তায় সারা দিনের ধকল, যাত্রীদের বাড়তি কথা ইত্যাদিতে বিরক্ত হয়ে সলিম যখন বাসায় ফেরে, সেখানেও শান্তি পায় না সে। স্ত্রীর নানা রকম আবদার, কিস্তিওয়ালার চাপ—সব মিলিয়ে জীবনটা খুব বেশি স্বাচ্ছন্দ্যের নয় সলিমের। স্বল্প আয়ে সংসার চালাতে কষ্টই হয়ে যায় তার।
একদিন বাসের ভেতরে একটা টাকার ব্যাগ পায় সলিম। ইতস্তত করতে করতে ব্যাগটা তুলেও নেয়। তারপর থেকে বদলে যায় সলিমের জীবন। দামি ফ্ল্যাটে থাকা শুরু করে। দামি রেস্তোরাঁয় খায়। দামি গাড়িতে চড়ে। বড়লোকদের দেখাদেখি বিলেতি কুকুরও কেনার শখ জাগে কল্পনার। তবে জীবনের এই পালাবদল সুখের হয় না সলিম ও কল্পনার। শেষ পর্যন্ত তাদেরকে ফিরতেই হয় নিজেদের সত্যিকারের যাপনে। তারা বুঝতে পারে, সাধ্যের ভেতরেই আছে সবটুকু সুখ।
এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ফিকশন ‘পালাবদল’। চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর, ইমাম হোসেন শামীম ও ফখরুল হাসান। পরিচালনায় ইমাম হোসেন শামীম। এতে সলিম চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আর কল্পনা চরিত্রে আছেন জাকিয়া বারী মম। অভিনয়ে আরও আছেন আমিরুল ইসলাম, তিশা চৌধুরী, ইকতারুল ইসলাম, হাসনাত রিপন, আলমগীর হোসেন, শরীফ মোস্তাফিজুর রহমান, পারভীন পারু, মেহেদী হাসান রাজু, মুসু তারা মুস্কান, সাজিত মোহাম্মদ, আব্দুল্লাহ রাকিব, জন মিল্টন, শিবলী হাওলাদার, আরিফ হোসেন জাবেদ প্রমুখ। সম্প্রতি ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে পালাবদলের শুটিং শেষ হয়েছে। চিত্রগ্রহণে ছিলেন মো. খোকন। শিল্প নির্দেশনায় শিবলী হাওলাদার ও সানি-বাবু। পোশাক পরিকল্পনায় মেহের আশা।
পালাবদল ফিকশনটি নিয়ে ফজলুর রহমান বাবু জানান, সলিম চরিত্রে অভিনয় করে বেশ ভালো লেগেছে তাঁর। সমাজে আমাদের আশপাশে যে সব চরিত্রদের বসবাস, এ ফিকশনে তাদেরকেই তুলে আনা হয়েছে বাস্তবতার মোড়কে। সলিমের মতো সাধারণ মানুষ, যারা একটু স্বাচ্ছন্দ্যের খোঁজে উদয়াস্ত পরিশ্রম করে, সততার সঙ্গে থাকলেই যে তারা পেতে পারে সুখের ঠিকানা; এ বার্তা দর্শক পাবেন পালাবদল ফিকশনে।
জাকিয়া বারী মম জানান, ফজলুর রহমান বাবুর সঙ্গে এ ফিকশনে অভিনয় করে খুশি তিনি। কল্পনা এ শহরের নিম্নমধ্যবিত্ত, খেটে খাওয়া নারীদের প্রতিনিধি। স্বামীর সঙ্গে নানা বিষয় নিয়ে তার খুঁটিনাটি ঝগড়া লেগে থাকলেও স্বামীকে সে খুব ভালোবাসে।
পরিচালক ইমাম হোসেন শামীম জানিয়েছেন, শুটিং শেষে পালাবদল এখন আছে সম্পাদনার টেবিলে। শিগগিরই প্রচারে আসবে ফিকশনটি।

আর্থিক অনিয়ম ও অবৈধ লেনদেনের তদন্তে সম্প্রতি মুম্বাইয়ের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালায় ভারতের আয়কর বিভাগ। বিভিন্ন খবরে দাবি করা হয়, তল্লাশি চালানো স্থানগুলোর মধ্যে অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের ঠিকানাও রয়েছে। তবে অভিনেত্রী জানিয়েছেন...
১ দিন আগে
আন্তর্জাতিক অঙ্গনে আবারও পুরস্কৃত হলো বাংলাদেশের সিনেমা। ইতালির লুকা চলচ্চিত্র উৎসবের ফিচার ফিল্ম কম্পিটিশন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতেছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’। ২০০৫ সাল থেকে ইতালির লুকা শহরে আয়োজিত হয়ে আসছে এ উৎসব।
১ দিন আগে
জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’কে ছাড়িয়ে আবারও সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। সম্প্রতি প্রেক্ষাগৃহে রি-রিলিজের পর আয়ের এই নতুন মাইলফলক স্পর্শ করেছে মার্ভেল স্টুডিওর সিনেমাটি।
১ দিন আগে
দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
২ দিন আগে