সেন্সর ছাড়পত্র বাতিল ও হলে প্রদর্শন নিষিদ্ধ হওয়ার পর নতুন করে শুরু হয়েছে ‘আমার শেষ কথা’ সিনেমার শুটিং। ইসলাম মিয়া পরিচালিত এ সিনেমার শুটিং গতকাল থেকে শুরু হয়েছে গাজীপুরের পুবাইলে। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন জয় চৌধুরী ও কাজী জারা টায়রা। নতুন করে শুরু হওয়া শুটিংয়ের একটি ছবিতে দেখা গেছে, কারাগারে কয়েদির বেশে জেল রক্ষীদের সঙ্গে দাঁড়িয়ে আছেন চিত্রনায়ক জয় চৌধুরী।
এ প্রসঙ্গে জয় চৌধুরী বলেন, ‘সেন্সর বোর্ড সদস্যদের কাছে যে বিষয়গুলো আপত্তিকর লেগেছে সেই দৃশ্যগুলো নতুন করে শুট করছি আমরা। সিনেমার গল্পে কিছু ভায়োলেন্স ছিল। এ ছাড়া আইনের প্রয়োগ কম দেখানো হয়েছিল। সেই বিষয়গুলো নতুন করে শুটিং হচ্ছে। এ কারণেই কয়েদি হিসেবে দেখা যাচ্ছে আমাকে।’
জানা গেছে ‘আমার শেষ কথা’ সিনেমাটি নির্মিত হয়েছে নারায়ণগঞ্জের এক সত্য ঘটনা অবলম্বনে। গল্পের নায়ক নাস্তিক, ধর্ম বা ঈশ্বরে যার খুব একটা বিশ্বাস ছিল না। ঘৃণ্য সব কাজ করত, মানুষ পাচার করত। এমনকি নিজের স্ত্রীকেও পাচার করে দেয়। এক ঘটনার পরিপ্রেক্ষিতে সে ধর্মের পথে চলে আসে।
আমার শেষ কথা সিনেমায় আরও আছেন কাজী হায়াৎ, বড়দা মিঠু, রেবেকা, ববি, সুব্রত, রিনা খান, দুলারি, হাবিব খান, আবু সাইদ, টাইগার রবি। বছরের ফেব্রুয়ারিতে ‘আমার শেষ কথা’ সিনেমার শুটিং শুরু হয়, শেষ হয় এপ্রিলে। গত মাসে সিনেমার সেন্সর ছাড়পত্র বাতিল করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একই সঙ্গে সিনেমাটির প্রদর্শনী নিষিদ্ধ করা হয়।

দীর্ঘ ছয় বছর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় থাকার পর হঠাৎ যুক্তরাজ্যে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতি। এরপরই খবর রটেছে, আবারও অভিনয়ে ফিরতে যাচ্ছেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল।
২ মিনিট আগে
‘হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রুনা খান। নতুন আরেক সিনেমার শুটিং শুরু করলেন তিনি। ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। এর শুটিংয়ে রুনা খান বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।
১ দিন আগে
গত মাস থেকে ইউরোপে সংগীতসফরে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল জেমস। এখন তিনি রয়েছেন ইতালিতে, পারফর্ম করছেন দেশটির বিভিন্ন শহরে। কয়েক দিন আগে গান শুনিয়েছেন রোম শহরে। সেই কনসার্টের পর জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সত্যি নয় বলে জানিয়েছেন
১ দিন আগে
দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্বর সিনেমার সংখ্যা মাত্র দুটি। বড় পর্দায় অভিষেক ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে। প্রায় এক দশকের বিরতির পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যায় তাঁকে। এবার আর দীর্ঘ অপেক্ষা নয়, অপূর্ব জানালেন—সিনেমা নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন তিনি। এরই মধ্যে
১ দিন আগে