শুরুতে সাদাকালো ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ। এর পরেই তাঁর গমগম কণ্ঠস্বর। এভাবেই ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র ট্রেলার পাওয়া যায়। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ‘সরকার মশাইয়ের থলে’ ও ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’—এ দুটি গল্প থেকেই তৈরি হয়েছে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের ছবির চিত্রনাট্য। সংগীত পরিচালনা করেছেন শিল্পী কবীর সুমন। ছবির প্রযোজক চিত্রনায়ক দেব। ছবিতে হবুচন্দ্র রাজার ভূমিকায় থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায়। ভারতীয় গণমাধ্যমে শাশ্বত বলেন, ‘এখন আর সুস্থ বিনোদনমূলক ছবি হয় কই! আর রূপকথা বলতে শিশুরা এখন হ্যারি পটার বা ডিজনির ছবিই বোঝে, যেটা আমাদের দেশেরই নয়। আমার মনে হয়, এই ছবিটা একটা রিলিফ! ছবিটা দেখলে দর্শকদের আয়ু বেড়ে যাবে। কারণ প্রচুর হাসবে।’
ছবিতে ব্যবহৃত ছন্দ মেলানো সংলাপ, কুচক্রী মন্ত্রী ইত্যাদি মনে করাতেই পারে ‘হীরক রাজার দেশে’ আর ‘গুপী গাইন বাঘা বাইন’কে। গল্পের সঙ্গে মিশেছে রূপকথা। ছবি প্রসঙ্গে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় গণমাধ্যমে জানিয়েছেন, হাতিশাল, ঘোড়াশাল তো আছেই;; থাকবে ম্যাজিক, রাজসভা। সবার আশা, ছবিটি ছোটরা দেখে খুবই মজা পাবে।
ছবির গল্পে দেখা যাবে, বোম্বাগড় রাজ্যের রাজা হবুচন্দ্র। তার রাজত্বে রানি কুসুমকলি ও রাজপুত্র প্রবাল কুমারকে নিয়ে সবাই বেশ সুখেই আছে। রাজার এক বৃদ্ধ মন্ত্রী আছে, যে অত্যন্ত প্রাজ্ঞ। তবে একটাই দুঃখ রাজার, তার কোনো কন্যাসন্তান নেই। শেষে যেদিন রানির কন্যাসন্তান হলো, সেদিন যেন ষোলো আনা পূর্ণ হলো বোম্বাগড় রাজ্যে। আর সেদিন পাওয়া গেল গবুচন্দ্রকে। তাকে রাজদরবারে ডেকে নিয়ে এল রাজা, করা হলো নতুন মন্ত্রী। সেই মন্ত্রীর হাতে ধীরে ধীরে পাল্টে গেল রাজ্যের হাল।
রানি কুসুমকলি চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়। খরাজ মুখোপাধ্যায় করেছেন দুষ্টু গবুচন্দ্র মন্ত্রীর চরিত্র। এ ছাড়া বিশেষ ভূমিকায় রয়েছেন শুভাশীষ মুখোপাধ্যায়। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১০ অক্টোবর।
২০১৯ সালে রামোজি ফিল্ম সিটিতে রাজকীয় সেট তৈরি করে শুটিং হয়েছিল এই ছবির। এই প্রথম প্রযোজক দেব নিজের কোনো ছবিতে অভিনেতা হিসেবে থাকছেন না। পাশাপাশি এই ছবির বাজেটও অনেক। ছবিটি একদিকে যেমন ছোটদের জন্য রূপকথার গল্প, তেমনই রূপকথার মোড়কে পলিটিক্যাল স্যাটায়ার।

২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
৪ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
৪ ঘণ্টা আগে
সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মঞ্চে আনছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। নির্দেশনা দিচ্ছেন মো. মিজানুর রহমান মিতুল। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ অক্টোবর রয়েছে আলাদিন নাটকের তিনটি প্রদর্শনী। ৮ অক্টোবর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টা এবং ৯ অক্টোবর...
৫ ঘণ্টা আগে