
‘লিপস্টিক’ ও ‘টগর’ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরী। তবে আদর ও পূজা প্রথম একসঙ্গে অভিনয় করেন আলোক হাসানের ‘নাকফুলের কাব্য’ সিনেমায়। ২০২৪ সালে তৎকালীন সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায় সিনেমাটি। শুটিং শুরু হয়েছিল তারও দুই বছর আগে। এত দিনেও মুক্তি পায়নি সিনেমাটি। অবশেষে মুক্তির ঘোষণা এল নাকফুলের কাব্য সিনেমার। এই কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে নাকফুলের কাব্য। নির্মাতা জানান, সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করা একটি অমর প্রেম ও বিরহের গল্প দেখা যাবে সিনেমাটিতে। গল্প লিখেছেন ফেরারী ফরহাদ। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই সিনেমার নাম শুরুতে ছিল নাকফুল। তবে সেন্সর বোর্ডের আপত্তিতে নাম বদল করতে হয়। সে সময় পরিচালক জানিয়েছিলেন একই নামে আরেকটি সিনেমা থাকায় নাম পরিবর্তন করতে হয়েছে তাঁদের।
ঈদে মুক্তির ঘোষণা দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান বলেন, ‘বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড সব সময়ই নান্দনিক ও পারিবারিক সিনেমা নির্মাণের প্রতি যত্নশীল ও দায়বদ্ধ। এই সিনেমাটিতেও দর্শকেরা একটি নিরেট বাংলাদেশি গল্পের অসাধারণ নির্মাণ দেখতে পাবেন। আশা করি সবাই পরিবারসহ হলে এসে সিনেমাটি উপভোগ করে তাঁদের ঈদ উদ্যাপনকে আরও আনন্দময় করে তুলবেন।’
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, গাজী রাকায়েত প্রমুখ।
নাকফুলের কাব্য ছাড়াও ঈদে মুক্তির তালিকায় আছে হাফ ডজনের বেশি সিনেমা। প্রতি ঈদের মতো এবারও ঈদে হাজির হবেন শাকিব খান। আজমান রুশোর ‘রকস্টার’ সিনেমায় তাঁকে দেখা যাবে রকস্টারের চরিত্রে। এ ছাড়া সাইফ চন্দনের ‘মালিক’, জাজ মাল্টিমিডিয়ার ‘মাসুদ রানা’, প্রসূন রহমানের ‘শেকড়’, জাহিদ জুয়েলের ‘পিনিক’ ও তন্ময় সূর্যর ‘হাঙর’ সিনেমার মুক্তির কথা শোনা যাচ্ছে ঈদে।

দুই বছর আগে সোশ্যাল মিডিয়ায় নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে অভিনেত্রী মৌসুমীর বিয়ের খবর চাউর হয়। এমন খবরকে প্রোপাগান্ডা বলে দাবি করেন দুজনেই। হাসান জাহাঙ্গীর জানিয়েছিলেন ‘কন্ট্রাক্ট বিয়ে’ নামের একটি সিরিজে অভিনয় করেছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
‘আমাদের ভালোবাসার থিয়েটার, আমাদের লড়াইয়ের মাধ্যম থিয়েটার’—এই মূলমন্ত্রকে ধারণ করে ২৪ বছরে পা রাখছে নাট্যদল প্রাঙ্গণেমোর। ২০০৩ সালের ৬ মে প্রতিষ্ঠিত হয়েছিল নাট্যদলটি। সেই থেকে দেশ-বিদেশে নিয়মিত নাটক মঞ্চায়ন ও সৃজনশীল নাট্যচর্চা করে আসছে প্রাঙ্গণেমোর।
২ ঘণ্টা আগে
২০১৭ সালে আত্মপ্রকাশ করে ব্যান্ড অড সিগনেচার। অল্প সময়েই গল্পভিত্তিক গানের সুবাদে তরুণদের কাছে জনপ্রিয়তা পায়। অড সিগনেচারের ‘মন্দ’, ‘দুঃস্বপ্ন’, ‘হোক আবার’, ‘ঘুম’, ‘তুমিও পারো’, ‘মিলে একসাথে’ গানগুলো জায়গা করে নেয় সংগীতপ্রেমীদের প্লেলিস্টে।
২ ঘণ্টা আগে
অস্কারের নিয়মাবলিতে বড় ধরনের রদবদল এনেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডস বা ২০২৭ সালের অস্কারের আসর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে বিভিন্ন বিভাগের মনোনয়ন—প্রতিটি ক্ষেত্রেই আনা হয়েছে বিশেষ সতর্কতা।
২ ঘণ্টা আগে