বিবাহবিচ্ছেদের বর্ষপূর্তি উদ্যাপন করে আবারও আলোচনায় পরীমণি। গত বছর ১৭ সেপ্টেম্বর শরিফুল রাজকে বিবাহবিচ্ছেদের নোটিশ দিয়েছিলেন পরীমণি। সেই হিসাবে গতকাল নিজের বিবাহবিচ্ছেদের বর্ষপূর্তি পালন করলেন পরী। দিবাগত রাত ১০টা ১৮ মিনিটে সোশ্যাল মিডিয়ায় নিজের ছেলে, মেয়ে (এ বছর একটি কন্যাসন্তান দত্তক নিয়েছেন পরী) ও পোষ্য কুকুরছানার সঙ্গে তোলা ছবি পোস্ট করে এই উদ্যাপনের ঘোষণা দেন তিনি।
বিচ্ছেদের বর্ষপূর্তিতে পরী লিখেছেন, ‘আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। কিন্তু অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেব না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে খেলতে ওদের নিয়ে জীবন উদ্যাপন করছি।’
এরপর সন্তানদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘আমার মানিকজোড়, একদিন আমরা সত্যি ঐ আকাশ ছোঁব দেখিস।’
এরপরের কথাগুলো এক বছর আগের স্মৃতি আঁকড়ে লিখেছেন পরী। সেই লেখাতে ফুটে উঠেছে খানিকটা বিষণ্নতার সুর। তিনি লিখেছেন, ‘আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। এক বুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিল আমার ছোট্ট বাচ্চা ছেলেটা!’
এরপরেই নিজের বর্তমান অবস্থান পরিষ্কার করে পরী লিখেছেন, ‘কিন্তু দেখো, আজ আমরা একটু একটু করে নিজেদের মতন ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে। না সেটা আমার বা আমার ছেলের!
শুকরিয়া। আমরা ভালো আছি ।
হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!’
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। এরপর ২০২২ সালের জানুয়ারিতে পারিবারিকভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা। একই বছরের ১০ আগস্ট তাঁদের ঘর আলো করে আসে পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য। এরপর নানা ঘটনা পরিক্রমায় ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে