কাছের বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে লন্ডনের একটি অভিজাত হোটেলে বসেছিল কণিকার বিয়ের আসর।
শুক্রবার লন্ডনে এনআরআই ব্যবসায়ী গৌতম হাথিরামানির সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন বেবিডল খ্যাত গায়িকা।
পিচ রঙের লেহেঙ্গায় কনের সাজে দারুণ লাগছিল কণিকাকে। অফ হোয়াইট রঙের শেরওয়ানিতে বর গৌতমকেও লাগছিল বেশ।
২০১৪ সালে বেবিডল গানের মধ্যে দিয়ে বলিউডে তুমুল জনপ্রিয়তা পান কণিকা। এর পর ‘চিটিয়া কালাইয়া’ ও ‘ডানাকাটা পরী’সহ একাধিক জনপ্রিয় গান গেয়েছেন তিনি।
মেহেন্দি অনুষ্ঠানে প্যাস্টেল সবুজ লেহেঙ্গা এবং ফুলের গয়নায় আকর্ষণীয় কণিকা। বেজ রঙের কুর্তা-পায়জামায় গৌতমও কম যান না।
মেহেন্দি অনুষ্ঠানে নাচছেন কণিকা-গৌতম।
১৯৯৮ সালে মাত্র ১৮ বছর বয়সে প্রবাসী ব্যবসায়ী রাজ চন্দককে বিয়ে করেছিলেন কণিকা। সেই সম্পর্ক ভেঙে যায়। রাজ ও কণিকার তিন সন্তান রয়েছে।
বিনোদন সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৯ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৭ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
২০ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে