সন্দীপ রায়ের নতুন ছবি ‘হত্যাপুরী’ এর বদৌলতে আরও এক নতুন ফেলুদা পেতে চলেছে দর্শক। পর্দায় নতুন ফেলু মিত্তির হতে চলেছেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত।
ফেলুদার কাস্টিং নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে মতের মিল না হওয়ায় কয়েক দিন আগে সন্দীপ রায় জানান, এসভিএফের প্রযোজনায় ‘হত্যাপুরী’ তৈরি হচ্ছে না। তবে এরই মধ্যে নতুন প্রযোজনা সংস্থা জোগাড় হয়ে গেছে। সত্যজিৎ রায়ের ‘হত্যাপুরী’ পর্দায় তুলে ধরতে পরিচালক সন্দীপ রায়ের সঙ্গে হাত মিলিয়েছে কলকাতার শ্যাডো ফিল্মস এবং ফ্লোরিডার ঘোষাল মিডিয়া। ঘোষাল মিডিয়ার কর্ণধার অঞ্জন ঘোষাল পরিচালকের বন্ধু বলে জানা গেছে।
‘হত্যাপুরী’ ছবির নতুন প্রযোজক অঞ্জন ঘোষাল জানিয়েছেন, সন্দীপ রায়ের সঙ্গে ফেলুদা নির্ভর ছবি তৈরির ইচ্ছা তাঁর বহুদিনের। এসভিএফের সঙ্গে চুক্তি থাকায় এত দিন সম্ভব হয়নি তা। এবার সেই ইচ্ছা পূরণ হতে চলায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
এদিকে বাঙালির দারুণ আবেগের চরিত্র ফেলুদা হয়ে উঠতে মাস কয়েক ধরেই প্রস্তুতি নিচ্ছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। কিন্তু ইন্দ্রনীলের ওপর আড়াই কোটির বিনিয়োগ করতে রাজি ছিল না প্রযোজনা সংস্থা এসভিএফ। সন্দীপ রায়ের কাছে তাঁরা প্রস্তাব রেখেছিল আবির চট্টোপাধ্যায়কে ফেলুদা হিসাবে বেছে নিতে। তবে নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন সত্যজিৎ পুত্র।
বিনোদন সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, চলতি বছর ডিসেম্বরেই ‘হত্যাপুরী’ এর রহস্য উন্মোচন হতে পারে। আসছে জুনের ১০ তারিখ থেকেই শুরু হবে ছবির শুটিং। জুনে কলকাতায় শুটিং হবে, এর পর পুরীতে ছবির শুটিং সারবেন ইন্দ্রনীল-অভিজিৎ গুহরা। এই ছবিতে জটায়ুর ভূমিকায় দেখা যাবে অভিজিৎ গুহকে।
সিনেমার পরিচালনা ও চিত্রনাট্য সামলানো ছাড়াও সংগীত পরিচালনার দায়িত্বেও রয়েছেন সন্দীপ রায় নিজেই।

১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন শাহ আবদুল করিম। বাবা ইব্রাহীম আলী ও মা নাইওরজান বিবির পরিবারে জন্ম নেওয়া এই সুরস্রষ্টার সংগীতসাধনা শুরু হয় ছেলেবেলা থেকেই। শৈশব থেকেই একতারা ছিল তাঁর নিত্যসঙ্গী।
৫ ঘণ্টা আগে
এ বছর সংগীত ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ করেছেন সামিনা চৌধুরী। ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা নতুন কুঁড়িতে দেশাত্মবোধক গান গেয়ে প্রথম হন। ১৯৮১ সালে ‘জন্ম থেকে জ্বলছি’ সিনেমার টাইটেল গান দিয়ে চলচ্চিত্রের গানে আত্মপ্রকাশ তাঁর। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
৭ ঘণ্টা আগে
প্রায় দুই মাসের ইউরোপ সফর শেষ করে ব্যান্ড তারকা নগর বাউল জেমস এখন আছেন অস্ট্রেলিয়ায়। আজ অস্ট্রেলিয়ার সিডনি শহরের নরওয়েস্ট কনভেনশনে আয়োজিত কনসার্টে গান শোনাবেন তিনি। এই কনসার্টে জেমসের সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় ব্যান্ড ফসিলসের ভোকাল রূপম ইসলাম।
৮ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজা উপত্যকায় বেসামরিক নাগরিকদের ওপর হামলার নেপথ্যের সামরিক সমীকরণ নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাজা’ ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস সৃষ্টি করেছে। গত বৃহস্পতিবার প্রিমিয়ারের পর দর্শকদের কাছ থেকে টানা ২৪ মিনিট ৩০ সেকেন্ডের স্ট্যান্ডিং ওভেশন (দাঁড়িয়ে হাততালি) পেয়েছে নাজা।
৮ ঘণ্টা আগে