কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনকে নিয়ে সিনেমা তৈরি করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী, চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক অঞ্জন দত্ত। অঞ্জন দত্ত জানালেন ‘চালচিত্র এখন’ শিরোনামের চলচ্চিত্রটির পোস্ট প্রোডাকশনের একদম শেষ পর্যায়ে আছেন তিনি। ফেসবুকে ‘চালচিত্র এখন’ প্রসঙ্গে একটি পোস্ট করেছেন অঞ্জন দত্ত। সঙ্গে জুড়ে দিয়েছেন মৃণাল সেনের সঙ্গে তাঁর তোলা একটি ছবি।
অঞ্জন দত্ত লিখেছেন, “আমার ছবি ‘চালচিত্র এখন’-এর পোস্ট প্রোডাকশনের একদম শেষ পর্যায়ের কাজ চলছে। ছবিটির প্রযোজনা সম্পূর্ণ আমি এবং আমার ছেলে নীল দত্ত করেছি। আমার মনে হয় এখন পর্যন্ত যত সিনেমা করেছি তার মধ্যে এটি সবচেয়ে সৎ এবং স্বতঃস্ফূর্ত। এখানে কোনও কল্পকাহিনী বলিনি। শুধু এই মানুষটির সঙ্গে এবং শহরের যেই স্মৃতি আছে, সেটাই তুলে ধরেছি, যতটুকু সম্ভব ততটুকু। দর্শকদের অনেকেই হয়তো এই ছবিটি পছন্দ করবেন না। আমার অতীত সম্পর্কে তেমন কোনো ধারণা অনেকেরই নেই। তবুও আমি বিশ্বাস করি এখনো পৃথিবীতে এমন কিছু দর্শক আছেন যারা এই ধরনের সিনেমা পছন্দ করেন। সংখ্যাটা কম হলেও আমার জন্য অনেক বড়।’
অঞ্জন আরও লিখেছেন, “আমি ‘বউ ব্যারাক’, ‘বং কানেকশন’, ‘ম্যাডলি বাঙালি’, ‘চলো লেটস গো’, ‘দত্ত ভার্সেস দত্ত’… ‘মার্ডার মিস্ট্রি’ সিরিজে অনেক গল্প বলেছি। তবে সেগুলো অন্য বেশির ভাগ সিনেমার মতোই অনেক ভেবে নির্মাণ করা এবং ছবির শুরু, মধ্যভাগ ও শেষটা গোছানো। ‘আমি আসব ফিরে’ অথবা ‘ফাইনালি ভালোবাসা’ নিয়মের বাইরে গিয়ে বানাও ছবি যেগুলো খুব বেশি ভালো করেনি। সিনেমা কিংবা সিরিজ গল্প বলার জায়গা, গল্প বানানোর জায়গা, সেখানে আমি আবারও ফিরব। তবে স্বতঃস্ফূর্ত ভাবে কিছু করার আনন্দ বিরল।’
তিনি আরও লিখেছেন, ‘এটা করা সম্ভব হয়েছে আমরাই অর্থায়ন করাতে। আমি জানতাম অন্য কোনও প্রযোজক এই ছবি বানাতে রাজি হতেন না। কারণ তাঁরা কেউই এর আগে মৃণাল সেনের চালচিত্র দেখেননি। তাঁরা হয়তো আমাদের বাধ্য করত কিছু অতিরঞ্জিত করে দেখানোর জন্য। কিন্তু আমি আমার এই শ্রদ্ধা অতিরঞ্জিত করে দেখাতে পারতাম না। তাই নিজেদের প্রযোজনায় স্বতঃস্ফূর্ত ভাবেই এই ছবি নির্মাণ করেছি। নিজের কাছে সৎ থেকে এই ছবি বানিয়েছি।’
অঞ্জন দত্ত তার সিনেমাগুলোতে সব সময় বিভিন্ন ধারার গল্প উপহার দিয়েছেন। সেই সব চেনা ছকের বাইরের গল্প হতে চলেছে ‘চালচিত্র এখন’, এমনটাই জানালেন নির্মাতা।
এদিকে মৃণাল সেনের জীবনীর ওপর পশ্চিমবঙ্গের পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নিয়ে আসছেন ‘পদাতিক’ শিরোনামের সিনেমা। এতে মৃণাল চরিত্রে পর্দায় দেখা মেলবে বাংলাদেশের জনপ্রিয় অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরীকে।

‘হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রুনা খান। নতুন আরেক সিনেমার শুটিং শুরু করলেন তিনি। ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। এর শুটিংয়ে রুনা খান বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।
১৫ ঘণ্টা আগে
গত মাস থেকে ইউরোপে সংগীতসফরে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল জেমস। এখন তিনি রয়েছেন ইতালিতে, পারফর্ম করছেন দেশটির বিভিন্ন শহরে। কয়েক দিন আগে গান শুনিয়েছেন রোম শহরে। সেই কনসার্টের পর জেমস ও তাঁর সফরসঙ্গীদের বিরুদ্ধে হোটেল রুম নোংরা ও অগোছালো রেখে বেরিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সত্যি নয় বলে জানিয়েছেন
১৫ ঘণ্টা আগে
দুই দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে অপূর্বর সিনেমার সংখ্যা মাত্র দুটি। বড় পর্দায় অভিষেক ২০১৫ সালে ‘গ্যাংস্টার রিটার্নস’ দিয়ে। প্রায় এক দশকের বিরতির পর ২০২৪ সালে টালিউডের ‘চালচিত্র’ সিনেমায় দেখা যায় তাঁকে। এবার আর দীর্ঘ অপেক্ষা নয়, অপূর্ব জানালেন—সিনেমা নিয়ে নতুন করে পরিকল্পনা করছেন তিনি। এরই মধ্যে
১৫ ঘণ্টা আগে
গতকাল দেশের সিনেপ্লেক্সে মুক্তি পেল নতুন দুই হলিউড সিনেমা। হরর ঘরানার ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’-এর সঙ্গে দেখা যাচ্ছে ‘পাও প্যাট্রল: দ্য ডাইনো মুভি’ নামের অ্যানিমেশন সিনেমা।
১৫ ঘণ্টা আগে