শারীরিক সৌন্দর্য এবং সুস্বাস্থ্যের বিকাশে কাজ করে বিউটেইন রিভাইভ। ঢাকাসহ চট্টগ্রাম এ মোট ৪টি ক্লিনিক পরিচালনার মাধ্যমে ব্র্যান্ডটি নিজেদের কার্যক্রম চালায়। এবার এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলেন অভিনেত্রী মৌসুমী। চুক্তিবদ্ধ হলেন তাদের সহযোগিতায় নিজেকে নতুন লুকে উপস্থাপন করার। বিউটেইন রিভাইভের চেষ্টায় শিগগিরই নতুন রূপে দর্শকদের সামনে হাজির হওয়ার আশা করছেন মৌসুমী। তাঁর লুকে, বডি শেপে থাকবে পরিবর্তন।
মূলত, ওয়াফার চ্যালেঞ্জ শিরোনামে একটি ক্যাম্পেইনে অংশ নিচ্ছেন মৌসুমী। যেখানে তিনি ৬ মাস ধরে চিকিৎসা সেবা নেবেন এই ক্লিনিকে। এই ছয় মাসে তাঁকে ত্বকের বিভিন্ন পরিচর্যা, দেহের অতিরিক্ত মেদ কমানোসহ নানা বিষয়ে সেবা দেওয়া হবে। সবশেষে এক নতুন রূপে নায়িকা মৌসুমীকে সবার সামনে তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছে বিউটেইন রিভাইভ।
এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘বিষয়টা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। কারণ এই মুহূর্তে এই ধরনের একটা ট্রিটমেন্টের প্রয়োজন ছিল আমার। তারপরও বিষয়টি প্রথমে সহজভাবে নিতে পারিনি। কারণ আমি আগে পড়াশোনা করে, জেনেশুনে তারপর সিদ্ধান্ত নিতে পছন্দ করি। আগেও এমন প্রস্তাব পেয়েছিলাম। না করে দিয়েছিলাম। কিন্তু এই প্রতিষ্ঠানটি বেশ যত্ন নিয়ে কাজ করে। আশা করি, তারা আমাকে নতুন রূপে হাজির করতে পারবে।’
বিউটেইন রিভাইভের কর্ণধার রোমানা ওয়াফা বলেন, ‘আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আমি জানি যত্নে ও নিয়মে নিজেকে বেঁধে নিতে পারলে জীবন সুন্দর হয়। মৌসুমী আপুর বিষয়ে আমি চ্যালেঞ্জ নিচ্ছি। তবে এ ক্ষেত্রে আপুকে নিয়মিত হতেই হবে, নিয়ম মেনে চলতে হবে। আমরা নিশ্চয়ই সফল হব।’

ক্যালিফোর্নিয়ার তারজানায় নিজ বাসভবনে খুন হয়েছেন হলিউড অভিনেতা জেমস হ্যান্ডি। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। এই হত্যাকাণ্ডের অভিযোগে অভিনেতার বান্ধবীর ৪৪ বছর বয়সী ছেলে মাইকেল গ্লেডহিলকে গ্রেপ্তার করেছে লস অ্যাঞ্জেলেস পুলিশ।
১ ঘণ্টা আগে
ওটিটিতে বেশ অনিয়মিত ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সর্বশেষ তাঁকে পাওয়া গেছে ২০২৪ সালে, ‘গোলাম মামুন’ নামের ওয়েব সিরিজে। দুই বছর পর আবার ওটিটিতে ফিরছেন অপূর্ব। অভিনয় করেছেন ‘হেডলাইন’ নামের সিরিজে। এটি পরিচালনা করেছেন সালেহ সোবহান অনীম। ২৫ জুন হইচইয়ে মুক্তি পাবে এই সিরিজ।
২ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল—আবারও মা হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। দেশের পাশাপাশি কলকাতার সংবাদমাধ্যমেও প্রকাশ হয়েছে এমন খবর। তবে চুপ ছিলেন অভিনেত্রী। অবশেষে নীরবতা ভেঙে মা হওয়ার খবর নিশ্চিত করলেন বুবলী। জানালেন, কন্যাসন্তানের মা হয়েছেন তিনি।
১৭ ঘণ্টা আগে
আজ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে নির্মাতা ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৪টায়। আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি ‘হুমায়ূন আহমেদ স্মরণ’ শিরোনামের এই আয়োজনে থাকবে হুমায়ূন আহমেদের গান ও সিনেমার প্রদর্শনী।
১ দিন আগে