
চিত্রনায়িকা পূজা চেরি নাকি ছাত্রশিবিরে যোগ দিয়েছেন! এমন গুজব ছড়ানো হয়েছে ফেসবুকে। তিনি নাকি সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ মহিলা শাখা কমিটির আইন ও মানবাধিকার সম্পাদক! এমন গুজবে বিব্রত পূজা। ফেসবুকে পোস্ট দিয়ে জানালেন প্রতিবাদ। বললেন, ‘এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে’।
গতকাল রাত থেকে ফেসবুকে ছড়িয়ে পড়েছে একটি কার্ড। ছাত্রশিবিরের লোগো ব্যবহার করে কার্ডটি বানানো হয়েছে। তাতে রয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা শাখা) কমিটির তালিকা। সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন পদ পাওয়া ১৬ জনের নাম লেখা তাতে। ভুয়া ওই কার্ডে দাবি করা হয়েছে, চিত্রনায়িকা পূজা চেরি নাকি এ কমিটির অমুসলিম শাখার আইন ও মানবাধিকার সম্পাদক!
এমন গুজব ছড়ানোর প্রতিবাদ করে মঙ্গলবার সন্ধ্যায় ফেসবুকে পোস্ট দিয়েছেন পূজা চেরি। তিনি লিখেছেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কীভাবে, তা আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমার নিয়ে মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পারসন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এই রিউমার ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত।’
পূজা চেরি আরও লিখেছেন, ‘এটা শুধু রিউমার পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে। এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমার করা আসলে উচিত না, যাতে জাতি, বর্ণ, ধর্ম—সকল কিছুর ওপর প্রভাব পড়ে।’
সবশেষে পূজা চেরি স্পষ্টভাবে জানিয়ে দেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই। পূজা লিখেছেন, ‘আমি একজন অভিনয়শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি। এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সব সময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এ প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সাথে যুক্ত নই।’

দীর্ঘ বিরতির পর মোস্তফা কামাল রাজের ‘ফিরে আসার গল্প’ দিয়ে ধারাবাহিক নাটকে ফেরার কথা ছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর। নাটকটি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন তিনি। জানিয়েছিলেন, অভিনয়কে মিস করছিলেন, ক্যামেরার সামনে আবার ফিরতে পেরে অনেক খুশি।
৬ ঘণ্টা আগে
চিত্রনায়ক সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকী আজ। বেঁচে থাকলে আজ ৫৬ বছরে পা দিতেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর প্রয়াত হন ক্ষণজন্মা এই অভিনেতা। মৃত্যুর ৩০ বছর পর, আজও অমলিন তাঁর জনপ্রিয়তা। সালমান শাহর জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে ট্রিবিউট করে নির্মিত হয়েছে ‘ব্যাকডেটেড’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
৭ ঘণ্টা আগে
নব্বইয়ের দশকের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা ‘চিরকুট’। সিনেমার প্রেক্ষাপট রাজশাহী বিশ্ববিদ্যালয়। এতে আছে ক্যাম্পাসজুড়ে তারুণ্যের উচ্ছ্বাস, বন্ধুত্ব, নস্টালজিয়া, প্রেম আর জীবনের নানা গল্প। পরিচালনা করেছেন মুনতাসির আকিব। এটি নির্মাতার প্রথম সিনেমা।
৭ ঘণ্টা আগে
ভারতের অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রির তুলনায় মালয়ালম ইন্ডাস্ট্রি ঠিক কোথায় আলাদা, তা স্পষ্ট করে তুলে ধরেছেন অভিনেতা ও নির্মাতা পৃথ্বীরাজ সুকুমারন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, মালয়ালম সিনেমার সবচেয়ে বড় শক্তি ও বৈশিষ্ট্য হলো—এখানে কোনো তারকা কিংবা প্রযোজনা সংস্থা নয়...
৮ ঘণ্টা আগে