ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডের নবম আসর

গত বছর এপ্রিলে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার উদ্যোগে আয়োজিত ‘ইকো ফিল্ম ল্যাব: ইন্টারন্যাশনাল ফিল্ম রেসিডেন্সি’র অংশ হিসেবে সুব্রত সরকার ও অভিনেতা মনোজ প্রামাণিক নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘হইতে সুরমা’। সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরতীরবর্তী তাহিরপুর উপজেলায়। নদীদূষণ ও প্রকৃতিকে ধ্বংস করে মানুষ কীভাবে প্রকৃতির প্রতিশোধের শিকার হয়, তা নিয়েই ব্যঙ্গাত্মক এই চলচ্চিত্র। অভিনয় করেছেন মিল্লাত হোসেন, ফিরোজ আহম্মেদ, বিজয় দাস, মণিকা দাস প্রমুখ।
বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর এবার বাংলাদেশে প্রিমিয়ার হচ্ছে সিনেমাটির। ইন্টারন্যাশনাল কনফেডারেশন অব আর্ট হাউস সিনেমাসের (সিআইসিএই) সঙ্গে যৌথ আয়োজনে বাংলাদেশের ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া আয়োজন করতে যাচ্ছে ‘ইউরোপীয়ান আর্ট হাউস সিনেমা ডে’। ২২ নভেম্বরের সেই আয়োজনেই বেশ কিছু ইউরোপিয়ান সিনেমার পাশাপাশি থাকছে ‘হইতে সুরমা’র প্রদর্শনী।
১৯৫৫ সালে প্রতিষ্ঠিত সিআইসিএই মূলত একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বব্যাপী আর্ট সিনেমা বা বিকল্প চলচ্চিত্র প্রদর্শনে প্রেক্ষাগৃহ ও প্রদর্শনকারীদের প্রতিনিধিত্ব করে। আর্ট সিনেমা ও স্বাধীন চলচ্চিত্রের বিশ্ব বিপণন ও প্রদর্শনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংস্থাটি। ২০১৬ সালে সংস্থাটি ইউরোপের আরেকটি সংগঠন ইউরোপা সিনেমাসের সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজন করে ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডে। প্রতিবছর ইউরোপের প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতারা এই উদ্যোগের অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন এবং তাঁদের সমসাময়িক সিনেমাগুলো প্রদর্শিত হয়।

এ বছর ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডের নবম আসরের সহযাত্রী হয়েছে বাংলাদেশ। ২২ নভেম্বর ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে (টাউন হল) দিনব্যাপী আয়োজনে সিনেমা প্রদর্শনীর পাশাপাশি থাকছে সিনেমা নিয়ে আলোচনা, দর্শনীয় স্থান ভ্রমণ। প্রধান অতিথি থাকবেন ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই, বিশেষ অতিথি থাকবেন ইউনেসকোর বাংলাদেশপ্রধান ড. সুসান ভাইজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার হোসেন।
সিনেমাবিষয়ক আলোচনা পর্বে অংশ নেবেন নির্মাতা শুভাশীষ রায়, লেখক ও শিক্ষক উম্মে ফারহানা এবং অভিনেতা, প্রযোজক ও পরিচালক মনোজ প্রামাণিক। যেসব সিনেমার প্রদর্শনী হবে, তার তালিকায় রয়েছে ‘হইতে সুরমা’ (বাংলাদেশ), ‘দ্য সাইরেন’ (ফ্রান্স), ‘গন্ডোলা’ (জার্মানি) ও ‘দ্য মিটসেলার’ (ইতালি)।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৯ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৯ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৯ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৯ ঘণ্টা আগে