‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’—এ স্লোগান নিয়ে শনিবার (২০ জানুয়ারি) থেকে রাজধানীতে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। এতে সভাপতিত্ব করবেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক শাহরিয়ার আলম। আজ বৃহস্পতিবার ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে এ উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, এবারের উৎসবে বাংলাদেশসহ ৭৪টি দেশের ২৫০টি সিনেমা প্রদর্শিত হবে। এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানোরামা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম ও উইমেন ফিল্ম সেশন বিভাগ থাকবে।
রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন, শিল্পকলা একাডেমির চিত্রশালা, নৃত্যশালা মিলনায়তন আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনে উৎসবের সিনেমাগুলো প্রদর্শিত হবে।
উৎসব চলাকালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার, সমালোচক, সাংবাদিক, বিভিন্ন দেশের দূতাবাসের গণ্যমান্য কর্মকর্তাসহ দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা দর্শকের সঙ্গে তাদের অভিজ্ঞতা বিনিময় করবেন।
উৎসবের অংশ হিসেবে ২১ ও ২২ জানুয়ারি ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে চলচ্চিত্রে নারীর ভূমিকাবিষয়ক ‘দশম ঢাকা আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’ অনুষ্ঠিত হবে। ২১ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় ‘দশম আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্সের’ উদ্বোধনী দিনে সভাপতিত্ব করবেন উৎসবের চেয়ারপারসন কিশওয়ার কামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি। মঙ্গল প্রদীপ প্রজ্বালন করে কনফারেন্সের উদ্বোধন করবেন প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর।
৯ দিনব্যাপী আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ২৮ জানুয়ারি। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একই মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, ইরানের প্রখ্যাত নির্মাতা মাজিদ মাজিদি ও ভারতীয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
১৬ মিনিট আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
২৪ মিনিট আগে
সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মঞ্চে আনছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। নির্দেশনা দিচ্ছেন মো. মিজানুর রহমান মিতুল। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ অক্টোবর রয়েছে আলাদিন নাটকের তিনটি প্রদর্শনী। ৮ অক্টোবর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টা এবং ৯ অক্টোবর...
১ ঘণ্টা আগে
লন্ডনের ওয়েস্ট এন্ডের মঞ্চে দীর্ঘ ৪০ বছর পর নিজের আইকনিক চরিত্রগুলো নিয়ে ফিরছেন বিশ্বখ্যাত ব্রিটিশ কমেডিয়ান রোয়ান অ্যাটকিনসন। ‘রোয়ান লাইভ’ নামের এই শোর মাধ্যমে ‘মিস্টার বিন’, ‘ব্ল্যাকঅ্যাডার’-এর পাশাপাশি ‘নট দ্য নাইন ওক্লক নিউজ’-এর মতো তাঁর ক্যারিয়ারের বিখ্যাত সব পরিবেশনা নতুন করে উপভোগের সুযোগ পাবে
২ ঘণ্টা আগে