সাড়া জাগানো রোমান্টিক অ্যাকশন ছবি ‘আরিয়া’। সুকুমারের পরিচালনায় তেলুগু ভাষার এ ছবিটি মুক্তি পায় ২০০৪ সালে। এরপর তৈরি হয় ইতিহাস। মাত্র ৪ কোটি রুপি বাজেটের ‘আরিয়া’ আয় করে ৩০ কোটি রুপিরও বেশি। পাঁচ বছরের বিরতি নিয়ে ২০১৯ সালে মুক্তি পায় এ ছবির দ্বিতীয় সিক্যুয়েল ‘আরিয়া ২’। দুটি ছবিরই নায়ক আল্লু অর্জুন।
সম্প্রতি সুকুমার ঘোষণা দিয়েছেন ছবিটির তৃতীয় পর্ব নির্মাণ করবেন। এ ঘোষণায় স্বাভাবিকভাবেই উৎফুল্ল দক্ষিণী ছবির ভক্তরা। তবে খবর আরও একটা আছে, ‘আরিয়া ৩’ ছবিতে নাকি থাকছেন না আল্লু অর্জুন! তাঁর বদলে দেখা যাবে ‘অর্জুন রেড্ডি’ খ্যাত তারকা বিজয় দেবরাকোন্ডাকে, এমন খবর প্রকাশ করেছে তেলুগু বুলেটিন।
যদিও নির্মাতার তরফ থেকে ‘আরিয়া ৩’-এর অভিনয়শিল্পীদের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কিন্তু এটা নিশ্চিত যে সুকুমার তাঁর পরবর্তী প্রজেক্ট বিজয় দেবরাকোন্ডাকে নিয়েই তৈরি করছেন। নির্মাতা নিজেও জানিয়েছেন এ খবর। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বিজয়কে নিয়ে সুকুমারের পরবর্তী প্রজেক্টটিই হতে যাচ্ছে ‘আরিয়া ৩’। ছবির নায়ক বদল হলেও সাফল্যের ধারা বদলাবে না বলেই বিশ্বাস নির্মাতা সুকুমারের।
বর্তমানে সুকুমার ও আল্লু অর্জুন একসঙ্গে কাজ করছেন ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে। দুই পর্বের এ ছবির প্রথম পর্ব মুক্তি পাবে আগামী ১৭ ডিসেম্বর।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৬ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে