জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের গল্পে তৈরি হয়েছে সিনেমা। ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় তৈরি ‘মুজিব: একটি জাতির রূপকার’ নামের সিনেমাটি মুক্তির অনুমতি পেয়েছে। সোমবার সিনেমাটি দেখে বিনা কর্তনে ছাড়পত্র দিয়েছেন সেন্সর বোর্ডের সদস্যরা। খবরটি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য প্রযোজক খোরশেদ আলম খসরু। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমরা সোমবার সিনেমাটি দেখেছি। সেন্সর বোর্ডের সদস্যদের সর্বসম্মতিক্রমে বিনা কর্তনে ছাড়পত্র দেওয়া হয়েছে।’
‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।
বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। জানা গেছে, ভারতেও সিনেমাটি সেন্সর ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে।
২০২১ সালের জানুয়ারিতে ভারতে শুরু হয় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার দৃশ্যধারণের কাজ। শেষ হয় ওই বছরের ডিসেম্বরে। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার এবং ১৯ মে কান চলচ্চিত্র উৎসবে সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়।
শুরু থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর এবার শুরু হয়েছে মুক্তির প্রক্রিয়া। যত দ্রুত সম্ভব সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চায় বাংলাদেশ। বাংলাদেশের পাশাপাশি ভারতেও মুক্তি পাবে সিনেমাটি।
মুক্তির বিষয়ে জানতে চাইলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‘বাংলাদেশ অংশ থেকে আমরা সেন্সর দিয়ে দিয়েছি। ভারতে সেন্সর পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। ওরা সেন্সর দিয়ে দিলে তারপর উভয় দেশ আলোচনা করে মুক্তির তারিখ ঠিক করা হবে। যত দ্রুত সম্ভব সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে আমাদের।’

তিন দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন আ খ ম হাসান। বিশেষ করে কমেডি চরিত্র রূপায়ণে জুড়ি নেই তাঁর। সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন ওয়েব কনটেন্টে। ‘তাজমহল’ ও ‘লাইফলাইন’ ওয়েব ফিল্মে অভিনয় করে চমকে দিয়েছেন, প্রশংসায় ভাসছেন দর্শকদের।
৬ ঘণ্টা আগে
চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে প্রথম থেকে সরব ছিলেন চিত্রনায়িকা পলি। শিবা শানু ও জয় চৌধুরীর প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে শিবা শানু ও জয় চৌধুরী জয়ী হলেও হেরে গেছেন এই নায়িকা।
৭ ঘণ্টা আগে
‘কাউবয় কার্টার’ অ্যালবাম দিয়ে ২০২৪ সালে বিশ্বব্যাপী ঝড় তোলার দুই বছর পর আবার নতুন গান নিয়ে এলেন পপ কুইন বিয়ন্সে। কোনো আগাম ঘোষণা ছাড়াই গতকাল মুক্তি দিলেন তাঁর নতুন সিঙ্গেল ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’।
৭ ঘণ্টা আগে
দুই বছরেরও বেশি সময় প্রেম এবং দীর্ঘ ২৫ বছরের পরিচিতি। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের জনপ্রিয় তারকা আমির খান ও ফ্যাশন জগতের পরিচিত মুখ গৌরী স্প্র্যাট।
১ দিন আগে