
চিত্রনায়ক শাকিব খানের নতুন সিনেমা যেন ঘোষণাতেই আটকে আছে। গত দুই বছরে যেসব সিনেমার ঘোষণা এসেছে, এর কোনোটারই শুটিং শুরু হয়নি। ঘোষণাতেই সীমাবদ্ধ সাকিবের এমন সিনেমার তালিকা বেশ দীর্ঘ। ‘রাজকুমার’, ‘প্রিয়তমা’, ‘কবি’ ও ‘প্রেমিক’ সিনেমার পর এবার এই তালিকায় যুক্ত হয়েছে ‘শের খান’।
গত বছরের নভেম্বরে শাকিব খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্ম ও কপ ক্রিয়েশনের ব্যানারে ‘শের খান’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। একাধিকবার শুটিং শিডিউল পরিবর্তন করে এরপর জানানো হয়, চলতি মার্চে সিনেমাটির শুটিং শুরু হবে। কিন্তু এবার জানা গেল নানা কারণে ‘শের খান’-এর শুটিং এ মাসে সম্ভব হচ্ছে না। তবে কবে সিনেমাটি শুটিং ফ্লোরে যাবে, সে বিষয়ে চূড়ান্ত তারিখ জানানো হয়নি।
‘শের খান’ সিনেমাটির প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশন সংবাদমাধ্যমকে জানিয়েছে, আপাতত ‘শের খান’ হচ্ছে না। সিনেমাটির শুটিং চলতি বছরের শেষ দিকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঠিক কী কারণে সিনেমাটির শুটিংয়ের তারিখ পরিবর্তন হয়েছে, সে প্রসঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানটি সুনির্দিষ্ট তথ্য জানায়নি।
উল্লেখ্য, ‘শের খান’ পরিচালনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য ও সংলাপ করেছেন সানী সানোয়ার নিজেই। মুক্তির পরিকল্পনা ছিল ২০২৩-এর যেকোনো উৎসবে।
এ ছাড়া শাকিব খানের সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘মায়া’র শুটিংও থমকে আছে। বেশ কয়েকবার সিনেমাটির শুটিং শুরুর কথা শোনা গেলেও এখনো হয়নি।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৭ ঘণ্টা আগে