গত শুক্রবার (৫ জুলাই) ভারতের পশ্চিমবঙ্গের সাউথ সিটি, স্টার থিয়েটার, লেক মলসহ ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। বাংলাদেশের বক্স অফিসে তাণ্ডব চালালেও ভারতে সুবিধা করতে পারেনি সিনেমাটি। ‘তুফান’ নিয়ে নির্মাতাদের তুমুল প্রত্যাশা থাকলেও তার সিকিভাগও পূরণ হয়নি ভারতে।
বাংলাদেশে এখনো ‘তুফান’ সিনেমার টিকিট পেতে যেখানে মারামারি লেগে যাচ্ছে, সেখানে উল্টো চিত্র কলকাতার হলে। রীতিমতো মাছি তাড়াচ্ছেন হলের মালিক, মাল্টিপ্লেক্স ওনাররা। এমনই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা।
‘তুফান’-এর দুটি গান ‘লাগে উরাধুরা’ ও ‘দুষ্টু কোকিল’ বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও জনপ্রিয়তা পেয়েছে। তবে বক্স অফিসে তার প্রভাব পড়েনি। ব্যবসা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ফিগার সামনে আসেনি। তবে স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে প্রথম পাঁচ দিনে ভারতে ‘তুফান’ ব্যবসা করেছে মাত্র ৭ লাখ রুপি।
উত্তম কুমারের শহরে কেন বাংলা সিনেমা দেখে না মানুষ? কলকাতায় গিয়ে প্রশ্ন রেখেছিলেন শাকিব। বাংলাদেশের শীর্ষ নায়ক তিনি। তবে এবারও পশ্চিমবঙ্গ হতাশ করল তাঁকে। শাকিব খানের ডাকে সাড়া দিল না কলকাতা।
ভারত ছাড়াও সিনেমাটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ ১৫টি দেশে মুক্তি পেয়েছে। দেশের বাইরেও টিকিট পাচ্ছে না দর্শক। বেশির ভাগ শো হাউসফুল। তবে ব্যতিক্রম শুধু পশ্চিমবঙ্গ।
এদিকে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে চতুর্থ সপ্তাহেও ৪৭টি শো পেয়েছে ‘তুফান’। ঈদুল আজহায় মুক্তির প্রথম দিন থেকেই শাকিব খান অভিনীত এই সিনেমা দেখতে দেশের হলগুলোতে ছিল দর্শকের উপচেপড়া ভিড়। স্টার সিনেপ্লেক্সে একই দিনে ৫৩টি শোয়ের রেকর্ড গড়ে সিনেমাটি। মুক্তির চতুর্থ সপ্তাহেও এক দিনে ৪৭টি শো পেয়েছে সিনেমাটি। রায়হান রাফী পরিচালিত তুফানে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন নাবিলা, ভারতের মিমি চক্রবর্তীসহ অনেকে।

রাজধানীতে ‘আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা’র লা গ্যালারিতে শুরু হয়েছে এক অভিনব ও ভিন্নধর্মী আলোকচিত্র প্রদর্শনী। বাংলাদেশি চলচ্চিত্র ‘অ্যান অ্যাপল ট্রি ইনসাইড দ্য হেড’ চলচ্চিত্রের নির্মাণের সময় ধারণ করা সিনেমাটিক দৃশ্যের স্থিরচিত্রগুলো নিয়েই এ আয়োজন। যাতে স্পষ্টতই ফুটে উঠেছে গল্পের চরিত্র,
৩ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইমিতয়াজ মাহমুদের লেখা ‘ফুটনোট’ কবিতা নিয়ে গান বেঁধেছেন সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। ফুটনোট শিরোনামে গানটি প্রকাশ করা হয়েছে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।
৮ ঘণ্টা আগে
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার চেয়েও বড় ধাক্কা খেয়েছেন নিজের সিনেমার টিমের কাছ থেকে—এমনটাই অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার টিমের বিরুদ্ধে অসহযোগিতা এবং একপর্যায়ে তাঁকে...
১৭ ঘণ্টা আগে
ভক্ত-শ্রোতাদের জন্য ঝলমলে এক সংগীতসন্ধ্যা নিয়ে আসছেন বাপ্পা মজুমদার। আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাপ্পা গেয়ে শোনাবেন তাঁর জনপ্রিয় গানগুলো। কনসার্টটির আয়োজন করেছে ম্যাভিক্স গ্লোবাল নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।
১৮ ঘণ্টা আগে