টালিউডের বর্ষীয়ান অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়। মুক্তির অপেক্ষায় আছে দেবের সঙ্গে তাঁর পরবর্তী সিনেমা ‘প্রধান’, টনিকের সাফল্যের পর দেব-পরাণের রসায়নের অপেক্ষায় ভক্তরা। সিনেমাটি মুক্তির আগে অভিনেতাকে দেখা যাবে ‘ঘরে ঘরে জি বাংলায়’ শিরোনামের একটি টেলিভিশন অনুষ্ঠানে। সেখানে তিনি সামনে আনবেন তাঁর জীবনের অজানা কিছু কথা।
অনুষ্ঠানটির টিজারে পরাণ বন্দ্যোপাধ্যায় তাঁর শৈশবের কথা জানিয়েছেন, নামের নেপথ্য কাহিনিও বলেছে। পরাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমার যখন পাঁচ মাস বয়স, তখন আমার মা মারা যান। আমার বাবা তখন আমাকে তাঁর এক পিসতুতো বোনের কাছে দিয়ে দেন। ব্যস, শেষ জীবন পর্যন্ত সে-ই আমার মা।’ এরপর তিনি তাঁর নামের গল্প জানিয়ে বলেন, ‘তিনি আমাকে বুকের ধন রে, ওরে আমার পরান বলে ডাকতেন। সেই থেকেই আমার নাম হয়ে গেল পরাণ।’
উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের ‘প্রধান’ সিনেমা। এটা দেবের সঙ্গে তাঁর দ্বিতীয় সিনেমা। সেখানে পরাণ বন্দ্যোপাধ্যায়কে একজন স্কুলশিক্ষকের চরিত্রে দেখা যাবে, তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মমতা শংকর। অন্যদিকে দীপক প্রধান নামে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে দেবকে। তাঁর বিপরীতে অভিনয় করেছেন সৌমিতৃষা কুণ্ড। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে সোহম চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তীকে। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
২ ঘণ্টা আগে
সংগীতশিল্পী সুজিত মোস্তফার নতুন গান ‘সাদা শেফালী’। প্রকৃতি আর ভালোবাসার আবেশে সাজানো গানটি লিখেছেন জাহিদুল ইসলাম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন।
২ ঘণ্টা আগে
সানিডেল মিডল স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকেরা মঞ্চে আনছে আরব্য রজনীর চিরন্তন গল্প ‘আলাদিন’। নির্দেশনা দিচ্ছেন মো. মিজানুর রহমান মিতুল। রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ অক্টোবর রয়েছে আলাদিন নাটকের তিনটি প্রদর্শনী। ৮ অক্টোবর একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টা এবং ৯ অক্টোবর...
৩ ঘণ্টা আগে