ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন। কিছু কারণে তিনি আগামী চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন।
মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘আমি সাধারণ শিল্পীদের জন্য কী করি তা বলার অপেক্ষা রাখে না। সাধারণ শিল্পীরা সবাই জানে। আমি নির্বাচনে ভোট পেলে পাব, না পেলে না পাব। তবে আমি অবশ্যই এবার সভাপতি পদে নির্বাচন করব।’
তবে ডিপজলের সঙ্গে কে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন, সেটাও ঠিক করে ফেলেছেন বলে জানান এই খল-অভিনেতা। তিনি বলেন, ‘সাধারণ সম্পাদক পদে কাকে রাখব ঠিক করে ফেলেছি। এত আগে নামটা জানাতে চাই না। তবে আমি আগামী নির্বাচনের জন্য সবকিছু গুছিয়ে নামছি।’
ডিপজল আরও দাবি করেন, ‘শিল্পী সমিতি নির্বাচিত সদস্যদের বাদ দেওয়া নিয়ে যা ঘটেছে তা কেলেঙ্কারির মতো। বিশেষ করে নির্বাচিত সহ-সভাপতি রুবেল ও কার্যনির্বাহী সদস্য সুচরিতাকে নোটিশ দিয়ে সমিতি থেকে সরানোর বিষয়টি মোটেও উচিত হয়নি।’
মুক্তির অপেক্ষায় আছে ডিপজলের চারটি সিনেমা। আগামী ঈদে যে কোনো একটি সিনেমা মুক্তি দিতে চান তিনি। এরপর প্রতি মাসে একটি করে সিনেমা মুক্তি দেবেন বলে জানান তিনি।

প্রায় তিন বছর হলো যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা মৌসুমী। সেখানে মা, বোন ও মেয়ের সঙ্গে কাটছে তাঁর সময়। পরিবারের পাশাপাশি তিনি সময় দিচ্ছেন শুটিংয়েও। মৌসুমীকে পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে শুটিং করা গানের ভিডিও, টেলিফিল্ম ও সিনেমায়।
১৫ ঘণ্টা আগে
গত জুলাইয়ে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত কনসার্টে গান শোনায় দেশের আটটি ব্যান্ড। এবার একই শিরোনামে চট্টগ্রামে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে লাইভ ওয়েব এন্টারটেইনমেন্ট।
১৫ ঘণ্টা আগে
প্রতিবন্ধী অধিকার আন্দোলনের অন্যতম অগ্রদূত জুডি হিউম্যানের জীবনের সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে সিনেমা। ‘বিয়িং হিউম্যান’ নামের এই বায়োপিক বানিয়েছেন ২০২২ সালে ‘কোডা’ সিনেমার জন্য অস্কারজয়ী পরিচালক সিয়ান হেডার।
১৫ ঘণ্টা আগে
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের আট বিভাগে আয়োজন করা হচ্ছে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসব’। ১১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসব আয়োজন করেছে লালন বিশ্বসংঘ।
১৫ ঘণ্টা আগে