বলিউডে চলছে রি-রিলিজ ট্রেন্ড। কয়েক বছর ধরে নিয়মিত মুক্তি পাচ্ছে পুরোনো জনপ্রিয় সিনেমাগুলো। সেই ট্রেন্ডে গা ভাসিয়েছে টালিউডও। সম্প্রতি মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে রি-রিলিজ করা হয়েছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। এবার চিরঞ্জিৎ জানালেন, ‘বেদের মেয়ে জোসনা’ও পুনরায় মুক্তি পাবে। ইতিমধ্যে প্রযোজকের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে তাঁর। সিনেমার রেস্টোরেশনের কাজও শুরু হয়ে গেছে। ঝকঝকে প্রিন্টে, উন্নত সাউন্ডে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকেরা।
পশ্চিমবঙ্গে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে রি-রিলিজ হয় সত্যজিৎ রায়ের ‘মহানগর’। ২১ ফেব্রুয়ারি নতুনভাবে মুক্তি পায় সত্যজিতের আরেক সিনেমা ‘নায়ক’। দারুণ সাড়া ফেলেছে নায়কের রি-রিলিজ। এ ছাড়া এবারের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ক্লাসিক বিভাগে দেখানো হয়েছে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’র রেস্টোরেশন সংস্করণ। এই উদ্যোগ অনুপ্রাণিত করেছে টালিউড ইন্ডাস্ট্রিকে। সেই ধারাবাহিকতায় বেদের মেয়ে জোসনা ঝকঝকে প্রিন্টে নতুনভাবে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। এবারই প্রথম নয়, এর আগে ১৯৯৯ সালেও রি-রিলিজ করা হয়েছিল সিনেমাটি।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়কে চিরঞ্জিৎ বলেন, ‘আমি চাই আবার আসুক বেদের মেয়ে জোসনা। সিনেমাটি যে ম্যাজিক তৈরি করেছিল, আমি চাই সেটা রিপিট করুক। এই যুগেও যদি চলে, তাহলে বুঝব, আজও সিনেমাটির দম আছে।’
বেদের মেয়ে জোসনা প্রথমে নির্মিত হয়েছিল ঢাকায়। ১৯৮৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বাংলাদেশের অন্যতম ব্যবসাসফল সিনেমা। তোজাম্মেল হক বকুল পরিচালিত এ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ। ১৯৯১ সালে কলকাতায় রিমেক করা হয় বেদের মেয়ে জোসনা। মতিউর রহমান পানুর পরিচালনায় সেই সিনেমায়ও ছিলেন অঞ্জু ঘোষ। নায়ক হিসেবে অভিনয় করেন চিরঞ্জিৎ। পশ্চিমবঙ্গেও সিনেমাটি দারুণ সাড়া ফেলেছিল।
বেদের মেয়ে জোসনার ব্যবসায়িক সাফল্যের কথা জানিয়ে চিরঞ্জিৎ বলেন, ‘টালিউডে ১১ কোটি রুপির ব্যবসা করেছিল বেদের মেয়ে জোসনা। সে সময়ে টিকিটের দাম ছিল মাত্র দেড় টাকা। এতেই বোঝা যায়, দর্শক কতটা আপন করে নিয়েছিল সিনেমাটিকে।’

চলচ্চিত্র দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর টানা সাড়ে ২৪ মিনিট ধরে দাঁড়িয়ে করতালি পেয়ে নতুন ইতিহাস গড়েছে গাজা যুদ্ধকেন্দ্রিক নতুন প্রামাণ্যচিত্র ‘নাজা’ (NAZA)। এটি ভেনিস উৎসবের ইতিহাসের পাশাপাশি প্রধান প্রধান আন্তর্জাতিক...
৭ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি সিনেমা নির্মাণের সঙ্গেও যুক্ত ঢালিউডের অ্যাকশন হিরো মাসুম পারভেজ রুবেল। পরিচালনা করেছেন ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘প্রবেশ নিষেধ’, ‘বাঘে বাঘে লড়াই’সহ প্রায় দেড় ডজন সিনেমা। সর্বশেষ ২০০৭ সালে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত ‘রক্ত পিপাসা’ সিনেমাটি।
১৪ ঘণ্টা আগে
নতুন করে তৈরি হচ্ছে জনপ্রিয় গান ‘মানুষ বড়ই স্বার্থপর’। গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী রোহান রাজের লেখা ও সুর করা গানটি প্রথম প্রকাশিত হয় সুকুমার বাউলের কণ্ঠে। তাঁর কণ্ঠেই বিভিন্ন প্ল্যাটফরমে গানটির ভিউ হয়েছে ২০ কোটিরও বেশি। পরবর্তী সময়ে একই গান গেয়ে আলোচনায় আসেন এই প্রজন্মের শ্রোতাপ্রিয় শিল্পী তসিবা।
১৪ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৪ ঘণ্টা আগে