অভিনেত্রী পল্লবী দে ও বিদিশা দে মজুমদারের পর এবার ওপার বাংলায় আরেক মডেল-অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হলো। স্থানীয় সময় শুক্রবার সকালে পাটুলির বাড়ি থেকে মঞ্জুষার মরদেহ উদ্ধার করা হয়।
মঞ্জুষার মা জানান, বিদিশার মৃত্যুর পর থেকেই অবসাদে ভুগছিলেন মঞ্জুষা। তাঁরা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এর জেরেই আত্মহত্যা করতে পারেন মঞ্জুষা। একসঙ্গে অনেক কাজ করেছেন তাঁরা। মঞ্জুষার মা আরও জানিয়েছেন, বিদিশার মৃত্যুর খবর পাওয়ার পরই তাঁর মেয়ে বলেছিলেন যে, ‘আমিও বিদিশার মতো করব।’
পরিবার আরও জানায়, স্বামীর সঙ্গেও কিছুটা মনোমালিন্য হয় মঞ্জুষার। তখন মঞ্জুষা আত্মহত্যার কথা বলেছিলেন। তবে মঞ্জুষার মায়ের দাবি, জামাইয়ের সঙ্গে কোনো অশান্তি ছিল না মেয়ের।
মঞ্জুষা টালিউডে কাজ করছেন অনেক দিন ধরে। একটি টিভি চ্যানেলে ধারাবাহিকে অভিনয় করতেন তিনি। পাশাপাশি থিয়েটারেও অভিনয় করতেন মঞ্জুষা।
উল্লেখ্য, গত ১৫ মে কলকাতার গড়ফার আবাসন থেকে অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল। এর জেরে পল্লবীর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার দমদমের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় মডেল-অভিনেত্রী বিদিশার মরদেহ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের কোনো প্রমাণ মেলেনি। যদিও পরিবারের দাবি, বিদিশা আত্মহত্যা করতে পারেন না।

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ পর্দার বাইরে মঞ্চেও কাজ করছেন নিয়মিত। রেজা আরিফের নির্দেশনায় অভিনয় করছেন আরশিনগরের প্রযোজনা ‘সিদ্ধার্থ’ নাটকে। ‘টুগেদার উই ক্যান’ নামে একটি নাটকের দল গড়েছেন তিনি। সেই দলের মঞ্চনাটকেও নির্দেশনা দেন নওশাবা।
৩ ঘণ্টা আগে
দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় আর্থিক অনুদান দিয়ে পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। গতকাল সোমবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম হাসপাতালে চিকিৎসাধীন গুণী এই শিল্পীর শয্যাপাশে কিছু সময় কাটান...
৩ ঘণ্টা আগে
টম হল্যান্ডের বহুল প্রতীক্ষিত চতুর্থ স্পাইডার-ম্যান সিনেমা শুধু গল্পে নয়, কারিগরি দিক থেকেও নতুন ইতিহাস গড়তে যাচ্ছে। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ হতে যাচ্ছে বিশ্বের প্রথম সিনেমা, যা সম্পূর্ণভাবে স্ক্রিন-এক্স ফরম্যাটের কথা মাথায় রেখে শুটিং হয়েছে।
৩ ঘণ্টা আগে
বিশ্বখ্যাত রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের কালজয়ী গান ‘কমফোর্টেবলি নাম্ব’। ১৯৭৯ সালে প্রকাশ পাওয়া ‘দ্য ওয়াল’ অ্যালবামে ছিল গানটি। পরের বছর এটি মুক্তি পায় সিঙ্গেল হিসেবে। রক ইতিহাসের অন্যতম সেরা এই গানটিকে এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে পুনর্নির্মাণ করেছেন পিঙ্ক ফ্লয়েডের অন্যতম...
৩ ঘণ্টা আগে