
২০২২ সালের শেষ দিকে জানা গিয়েছিল সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা বসছেন পরিচালকের আসনে। বানাচ্ছেন ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’ নামের স্বল্পদৈর্ঘ্য সিনেমা। তিন বছর পর ইমন সাহা জানালেন, পরিকল্পনা বদল করেছেন তিনি। সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি তৈরি করছেন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে। মুক্তি দেবেন প্রেক্ষাগৃহে।
মিউজিক্যাল ফিল্মটির গল্প নিয়ে আজকের পত্রিকাকে ইমন সাহা জানান, গ্রামের বাউল ঘরের এক মেয়ের মিউজিক্যাল জার্নি নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। সংগীতের জন্য গ্রাম থেকে শহরে আসা সেই বাউলের জীবনের নানা সংগ্রামের গল্প দেখা যাবে এতে। ইমন সাহা বলেন, ‘এখানে এক নারীর সাইকোলজিক্যাল জার্নির পাশাপাশি জীবনের জার্নি দেখানোর চেষ্টা করেছি। মানুষের জীবনে যেকোনো জার্নিতে অনেক বাধা-বিপত্তি থাকে। অনেক ক্ষেত্রে নিজের ভ্যালুর সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়। সেগুলো তুলে ধরা হয়েছে।’
স্বল্পদৈর্ঘ্যের পরিকল্পনা থেকে সরে আসা প্রসঙ্গে ইমন সাহা বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য চিন্তা করেই শুরু করেছিলাম সিনেমাটি। কিছু অংশের শুটিং করেছিলাম। কিন্তু বানাতে গিয়ে দেখলাম, আমি যেটা বলতে চাইছি সেটা স্বল্পদৈর্ঘ্যে ঠিকমতো হচ্ছে না। সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিই পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানানোর। নতুনভাবে চিত্রনাট্য সাজানো হয়। কিছু নতুন চরিত্র যোগ করা হয়েছে। এখন এটাকে ফিচার ফিল্ম বলা যায়।’

ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল চলচ্চিত্র পরিচালক হব। সময়, সুযোগ, সাহস কোনোটাই হয়ে উঠছিল না। অবশেষে অনেক সাহস করে নিজের প্রযোজনা সংস্থা থেকে উদ্যোগ নিলাম চলচ্চিত্র নির্মাণের। —ইমন সাহা
এর আগে জানা গিয়েছিল, সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি সিনেমায় অভিনয় করবেন জীতু আহসান ও জিনাত শানু স্বাগতা। তবে নির্মাতা জানালেন, শেষ পর্যন্ত দুজনের কেউই এ সিনেমার সঙ্গে যুক্ত থাকতে পারেননি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালামসহ অনেকে। নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির কিছু অংশের শুটিং বাকি আছে। শিগগিরই সব কাজ শেষে মুক্তির প্রস্তুতি নেবেন। চলতি বছরই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে চান ইমন সাহা।
১ জুলাই সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি সিনেমাটি পরিচালক সমিতিতে নিবন্ধন করেছেন ইমন সাহা। বিষয়টি জানিয়ে ফেসবুকে তিনি লিখেছেন, ‘ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল চলচ্চিত্র পরিচালক হব। সময়, সুযোগ, সাহস কোনোটাই হয়ে উঠছিল না। অবশেষে অনেক সাহস করে নিজের প্রযোজনা সংস্থা থেকে উদ্যোগ নিলাম চলচ্চিত্র নির্মাণের। প্রথমে ভেবেছিলাম স্বল্পদৈর্ঘ্য দিয়ে শুরুটা হোক। পরে ভাবলাম, পূর্ণদৈর্ঘ্য কেন নয়! আমার এ নতুন পথচলায় আপনাদের সবার আশীর্বাদ, সহযোগিতা ও ভালোবাসা চাই।’
ইমন সাহার বাবা সত্য সাহাও সংগীতের পাশাপাশি নির্মাণের সঙ্গেও জড়িত ছিলেন। পরিচালনা না করলেও ডজনখানেক সিনেমা প্রযোজনা করেছেন তিনি। ‘অশিক্ষিত’, ‘ছুটির ঘণ্টা’, ‘বিনিময়’, ‘রাম রহিম জন’, ‘পুরস্কার’, ‘তোমার জন্য পাগল’-এর মতো জনপ্রিয় সিনেমার প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

বাংলা ভাষা ও সংস্কৃতিচর্চায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সপ্তমবারের মতো শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘বাংলাবিদ’। গতকাল শনিবার থেকে শুরু হয়েছে এই রিয়েলিটি শোর সপ্তম সিজনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
১ ঘণ্টা আগে
দেশের আট ব্যান্ড নিয়ে আগামী ১০ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে ‘ওভারলোড ফেস্টিভ্যাল’ শিরোনামের কনসার্ট। লাইভ ওয়েভ এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্টে গান শোনাবে ব্যান্ড অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটেক ফেইট, নেমেসিস, পাওয়ারসার্জ, লেভেল ফাইভ এবং রকসল্ট।
১ ঘণ্টা আগে
নেটফ্লিক্সের অন্যতম সফল সায়েন্স ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ বাবা-মেয়ের ভূমিকায় সাড়া ফেলেছিলেন ডেভিড হারবার ও মিলি ববি ব্রাউন। ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত স্ট্রেঞ্জার থিংসের পাঁচটি সিজনে তাঁদের অন-স্ক্রিন রসায়নই ছিল সিরিজের অন্যতম আকর্ষণ।
১ ঘণ্টা আগে
ক্রিটেক মাঠের পাশাপাশি দাদাগিরি দিয়ে উপস্থাপনাতেও নিজেকে প্রমাণ করেছেন সৌরভ গাঙ্গুলী। দাদাগিরি মানেই সৌরভ গাঙ্গুলী—দর্শকের কাছে এটাই সমার্থক হয়ে উঠেছিল। স্বাভাবিকভাবেই তাই নার্ভাস ছিলেন দেব। প্রথমত, নতুন অধ্যায়। দ্বিতীয়ত, বিগত এক দশকে সৌরভের লিগ্যাসি।
২ দিন আগে