
চলে এসেছে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার টিজার। ১ মিনিট ৪১ সেকেন্ডের টিজারে অ্যাকশন আর রহস্যের জাল বুনেছেন নির্মাতা রায়হান রাফী। টিজারে বড় অংশ জুড়ে আছে রহস্যময় মাঙ্কি মাস্ক। শাকিব খানসহ অনেককেই এই মাস্ক পরে থাকতে দেখা গেছে। কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে, তার ব্যাখ্যা পাওয়া যাবে সিনেমায়।
তাণ্ডব সিনেমায় শাকিবের সঙ্গে দেখা গেছে জয়া আহসানকে। হঠাৎ করে অস্ত্র হাতে তাঁকে দেখে অবাকই লাগতে পারে। পরিপাটি পোশাক আর তীক্ষ্ণ দৃষ্টিতে একরকম রহস্যই রেখে গেছেন জয়া। এর আগে ‘পূর্ণ্যদৈর্ঘ্য প্রেম কাহিনি’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। সেবার জুটি হলেও, তাণ্ডবে এবার শাকিব-জয়া প্রতিদ্বন্দ্বী। টিজারে তেমনটাই বোঝা যাচ্ছে।
কোরবানির ঈদে মুক্তি পাবে তাণ্ডব। সিনেমাটি নিয়ে নির্মাতা রায়হান রাফী বলেন, ‘এবারের কাজটাও এমনভাবে করতে চেয়েছি, যেটা দেশের সিনেমায় আগে কেউ দেখেনি। দর্শকদের ভালো কিছু দেয়ার প্রত্যয় সব সময় থাকে। এবারও দর্শকরা নতুন কিছু পাবেন।’
তাণ্ডব প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ-প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘মাত্র তো সিনেমাটির কিছু দৃশ্য দেখলেন দর্শক। মুক্তির আগে এমন আরও অনেক কিছু আসবে। সেগুলোও দর্শকদের ভালো লাগবে আশা করি। আমাদের টার্গেট সিনেমাটি দেখে যেন দর্শকেরা তৃপ্ত হন। তাহলেই আমাদের স্বার্থকতা।’
সিনেমার বাকি অভিনয়শিল্পীদের নাম শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্মাতারা। একে একে প্রকাশ পাবে তাণ্ডব সিনেমার আরও অনেক প্রচারণামূলক ভিডিও। সেগুলো দর্শকদের আরও চমকে দেবে বলে আশা পরিচালক রায়হান রাফীর।

প্রায় দেড় যুগ পর তৈরি হচ্ছে দ্য ক্রনিকলস অব নার্নিয়া সিরিজের নতুন সিনেমা। আগের তিনটি পর্ব পরিচালনা করেছিলেন অ্যান্ড্রু অ্যাডামসন ও মাইকেল অ্যাপটেড। চতুর্থ পর্বে বদলে গেছে পরিচালক। নতুন সিনেমাটি পরিচালনা করছেন ‘বার্বি’খ্যাত নির্মাতা গ্রেটা গারউইগ।
৫ ঘণ্টা আগে
বলিউডের অন্যতম মার্জিত ও মাটির মানুষ হিসেবে পরিচিত অভিনেতা আর মাধবন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণ ভারতে নিজের বেড়ে ওঠা, সন্তান লালনপালন এবং বর্তমান প্রজন্মের জীবনবোধ নিয়ে খোলামেলা কথা বললেন ‘ধুরন্ধর’ খ্যাত এই তারকা। বিশেষ করে তাঁর পুত্র বেদান্তের সাধারণ জীবনযাপন ও পরিমিতিবোধ নিয়ে মাধবনের মন্তব্য
১০ ঘণ্টা আগে
দাঁতের চিকিৎসার পাঠ চুকিয়ে ভারতের রিয়্যালিটি শো’র মাধ্যমে পরিচিতি মেলে চীনা বংশোদ্ভূত ভারতীয় শিল্পী মেইয়াং চ্যাং। একাধারে তিনি গায়ক, অভিনেতা ও সঞ্চালক। অভিনয় জগতের অধিকাংশেই তাকে দেখা যেত, নায়কের বন্ধু চরিত্রে।
১৫ ঘণ্টা আগে
অনেক মা-বাবা রয়েছেন, তাঁরা মনে করেন সারা জীবন ছেলেমেয়েরা তাঁদের সঙ্গে থাকবেন। এটা তো ভেবে নেওয়াও ভুল। আমি এমনই মনে করি। বিশ্বাস করি, যত দিন আছি নিজের মতো থাকব...
১৫ ঘণ্টা আগে