
টালিউডে খুব বেশি কাজ করেননি চঞ্চল চৌধুরী। তবু বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও তাঁর আকাশছোঁয়া জনপ্রিয়তা। সে সূত্রে সেখানকার বিভিন্ন অনুষ্ঠানে চঞ্চলের ডাক পড়ে। পান পুরস্কার ও সম্মাননা। গত রোববার রাতে কলকাতার এক হোটেলে আয়োজিত হয় পঞ্চম বেঙ্গল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং দ্বিতীয় কলকাতা রত্ন সম্মান অনুষ্ঠান। সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে হাজির ছিলেন চঞ্চল চৌধুরী। অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হয় বেঙ্গল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড। অভিনয় ক্ষেত্রে অপরিসীম অবদানের জন্য এ পুরস্কার পেয়েছেন চঞ্চল।
জানা গেছে, অ্যাড-মৃণ এন্টারটেইনমেন্ট আয়োজিত এ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গের বাইরে যাঁরা সিনেমা, গান ও খেলাধুলায় অবদান রাখছেন, তাঁদের সম্মাননা জানানো হয়। চঞ্চল চৌধুরী ছাড়াও এ অনুষ্ঠানে পুরস্কার পেয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, লাবণী সরকার, অভিনেতা আবীর চট্টোপাধ্যায়, কৌশিক ব্যানার্জি, নাট্যব্যক্তিত্ব সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, সংগীতশিল্পী লগ্নজিতা, অনিক ধর, নির্মাতা গৌতম ঘোষ ও ফুটবলার দীপেন্দু বিশ্বাস।
চঞ্চলের হাতে পুরস্কার তুলে দেন বলিউড অভিনেত্রী মন্দাকিনী। অনেক অনুরোধের পর ‘সাদা সাদা কালা কালা’ শুনিয়ে সবাইকে মুগ্ধ করেন চঞ্চল। বলেন, ‘গান গাওয়া আমার কাজ নয়। আমাকে কেউ কোনো স্টেজে গাইতে বললে দ্বিধায় পড়ে যাই, লজ্জা পাই। তারপরও যেহেতু এত মানুষ বলছেন, সে জন্য গাইলাম।’
অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চঞ্চল আরও বলেন, ‘পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। এই যে স্বীকৃতি বা সম্মাননা, এতে কাজের প্রতি আগ্রহ বাড়ে, দায়িত্ব বাড়ে, সম্মান বাড়ে। আরও যেন ভালো কাজ করতে পারি, দর্শককে যেন আরও বিনোদিত করতে পারি। একজন শিল্পীর তো এর চেয়ে আর বেশি কিছু চাওয়া নেই। আমরা তো কাজ করি দর্শকের জন্য। তাদের ভালো লাগা যেন অব্যাহত থাকে, সে চেষ্টাই করি সব সময়।’
নিজের নতুন কাজ নিয়ে চঞ্চল বলেন, ‘সামনে যে কাজগুলো আছে সবই ফিল্মের কাজ। বাংলাদেশে কিছু সিনেমা আছে, কিছু আছে কলকাতায়। কাজগুলো নিয়ে আলোচনা চলছে, প্রস্তুতি চলছে। আগামী ছয়-সাত মাসে চার-পাঁচটি সিনেমার কাজ করব। এবার ব্রাত্য বসুর সঙ্গে কাজ করব। এটা মোটামুটি ফাইনাল হয়ে আছে। পরের মাসেই শুটিং হবে।’ ব্রাত্য বসুর ‘শেকড়’ হতে চলেছে টালিউডে চঞ্চলের দ্বিতীয় সিনেমা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্পের অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। এ ছাড়া অমিতাভ ভট্টাচার্যের ‘ত্রিধরা’ নামে টালিউডের আরও এক সিনেমায় অভিনয়ের কথা রয়েছে চঞ্চলের। এতে তাঁর সহশিল্পী ঋতুপর্ণা সেনগুপ্ত ও কৌশিক গাঙ্গুলী।

ক্যাসেট ও সিডির যুগ শেষ হয়েছে অনেক আগেই। অনলাইনের এই সময়ে একটি করে গান প্রকাশ পায় ইউটিউবসহ বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে। তবে এখনো শিল্পীরা মিস করেন অডিওর সেই যুগ। সেই নস্টালজিয়া থেকে দেশের বেশ কয়েকজন শিল্পী অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসছেন নিজেদের একক অ্যালবাম।
১৬ ঘণ্টা আগে
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু’। বইয়ের পাতা পেরিয়ে ১৫ বছর ধরে টেলিভিশনের পর্দায়ও দর্শকদের আনন্দ দিয়ে আসছে চরিত্রটি। এবার ছোটকাকুকে ঘিরে আয়োজন করা হয়েছে উৎসবের। ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ‘ছোটকাকু উৎসব ২০২৬’।
১৬ ঘণ্টা আগে
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার থাকায় সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী হারিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তবে এ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই তাঁর। সম্প্রতি বিনোদন সাময়িকী ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্লোরেন্স জানিয়েছেন...
১৬ ঘণ্টা আগে
হলিউডের সোনালি যুগের কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেতা ফ্রেড অ্যাস্টেয়ারের বায়োপিকে যুক্ত হলেন মার্কিন পপতারকা সাবরিনা কার্পেন্টার। ফ্রেডের দীর্ঘদিনের অনস্ক্রিন নৃত্যসঙ্গী জিঞ্জার রজার্সের চরিত্রে দেখা যাবে তাঁকে। এখনো নাম ঠিক না হওয়া এ সিনেমায় নামভূমিকায় অভিনয় করছেন ‘স্পাইডার-ম্যান’ তারকা টম...
১৬ ঘণ্টা আগে