
বাকপ্রতিবন্ধী নারীর চরিত্রে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। ফিল্মের নাম ‘জ্বীনের বাচ্চা’। সিনেমার গল্প গ্রামের এক বাক্প্রতিবন্ধী নারীকে ঘিরে। একে তো বাক্প্রতিবন্ধী, তার ওপর নিঃসন্তান সে। ফলে সংসার জীবনে নেমে আসে অশান্তির ছায়া। স্বামী ও শ্বশুরবাড়ির অবহেলা, প্রতিবেশীদের কটূক্তি—সব মিলিয়ে সে নিঃসঙ্গ, একা এক সামাজিক লড়াইয়ের মুখোমুখি। এমন গল্পে তৈরি হয়েছে জ্বীনের বাচ্চা। আগামীকাল ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।
জ্বীনের বাচ্চা পরিচালনা করেছেন অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। এই ওয়েব ফিল্ম দিয়ে সিনেমার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন মোস্তাফিজুর নূর ইমরান। গত রোববার রাতে প্রকাশ পেয়েছে জ্বীনের বাচ্চার ট্রেলার। ১ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেলারের একপর্যায়ে গ্রামবাংলার প্রচলিত জিন তাড়ানোর কবিরাজি বা আচার-অনুষ্ঠানের দৃশ্যও দেখা গেছে।
জ্বীনের বাচ্চায় অভিনীত চরিত্রটি নিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘এটি শুধু মাতৃত্বের গল্প নয় বরং গভীর বেদনার গল্প। চরিত্রটিতে দুঃখ ছাড়া কিছু নেই। তবে তার কষ্ট কিছুটা লাঘব হয়, যখন সে নিজেকে কোনো এক শিশুর মা হিসেবে কল্পনা করতে শুরু করে।’
বাক্প্রতিবন্ধীর চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘কথা না বলে শুধু অভিব্যক্তির মাধ্যমে অভিনয় করাটা ভীষণ কঠিন। চরিত্রের প্রস্তুতির জন্য নির্মাতা আমাকে টানা তিন দিন সেটে কথা বলতে দেননি। সেই নীরবতার কষ্টই হয়তো চরিত্রে বাস্তব বেদনার ছাপ এনে দিয়েছে।’
নিজের প্রথম নির্মাণ নিয়ে নূর ইমরান বলেন, ‘এটি মূলত মাতৃত্বের গল্প। আমার বিশ্বাস এই জগতে হোক বা অন্য কোনো জগতে, মাতৃত্বের ভাষা একই। সেই সর্বজনীন অনুভূতিকেই আমি পর্দায় তুলে ধরতে চেয়েছি। পাশাপাশি সমাজে লুকিয়ে থাকা এক অদৃশ্য অস্বস্তিকে রূপকভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। দেখতে দেখতে দর্শক হয়তো কোনো গল্প বা জগৎকে এক্সপ্লোর করতে পারবে।’
জ্বীনের বাচ্চা ওয়েব ফিল্মের গল্প লিখেছেন স্বাক্ষর কুন্ডু দীপ। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন রাজীব হোসেন। মৌসুমী হামিদ ছাড়া এতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সরকার রওনক রিপন, অদ্রিজিৎ মন্ডল, আনোয়ারুল হক, রিবন খন্দকার প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় হঠাৎ ছড়িয়ে পড়েছে প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য। এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’। ফেসবুকে দেওয়া এমন একটি পোস্টের ছবি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন রুনা লায়লার মেয়ে তানি লায়লা।
২৪ মিনিট আগে
সংগীতবিষয়ক রিয়েলিটি শো ভারতে বেশ জনপ্রিয়। প্রতিবছর একাধিক শো দেখা যায় বিভিন্ন টেলিভিশনে। তবে সেই রিয়েলিটি শোতে দেখানো প্রতিযোগীদের চোখের জল আর হাজারও প্রতিকূলতা পেরিয়ে উঠে আসার গল্প কতটুকু সত্যি—এই বিতর্ক বিনোদনজগতে বহু পুরোনো।
১ ঘণ্টা আগে
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে গেছেন আজমেরী হক বাঁধন। সিনেমার প্রিমিয়ার শেষে ভাইয়ের বাসায় বেড়াতে যান তিনি। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের আক্রমণের শিকার হন বাঁধন। ইতিমধ্যে নিয়েছেন আইনি ব্যবস্থা। এর মধ্যেই পাওয়া গেল অভিনেত্রীর নতুন সিনেমার খবর।
২ ঘণ্টা আগে
হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা মেতে উঠেছেন আশির দশকের ফ্যাশন ট্রেন্ডে। ভাইরাল এই ট্রেন্ডে যোগ দিয়েছেন বিনোদনজগতের তারকারাও। তারকাদের এমন রেট্রো লুক দেখে মুগ্ধ ভক্তরাও। এসব ছবি নিয়ে চলছে আলোচনা ও প্রশংসা।
১০ ঘণ্টা আগে