
ভারতীয় প্রযোজক রাজ গুপ্তা ও পাকিস্তানি পরিচালক সৈয়দ এহসান আলি জাইদির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন পাকিস্তানি অভিনেত্রী মেহরীন শাহ। আজারবাইজানের বাকুতে সিনেমার শুটিং চলার সময় তাঁরা যৌন হয়রানি করেন বলে ইনস্টাগ্রামে এক ভিডিওতে তিনি অভিযোগ করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদন থেকে এই খবর জানা যায়।
ওই ভিডিওর বরাতে প্রতিবেদনে বলা হয়, চলচ্চিত্রের শুটিংয়ের জন্য ওই দুজনের সঙ্গে আজারবাইজানের বাকুতে যান পাকিস্তানি অভিনেত্রী মেহরীন শাহ। তিনি যে হোটেলে ছিলেন সেখানে এহসান আলি জাইদি ও রাজ গুপ্তা যৌনকর্মীদের নিয়ে আসেন। তাঁরা মেহরীনকেও ‘অশ্লীল’ প্রস্তাব দেন। তাঁদের ডাকে সাড়া না দেওয়ায় মেহরীনের সঙ্গে খারাপ আচরণ করেন তাঁরা।
ভিডিওতে মেহরীন আরও বলেন, তাঁকে আজারবাইজানে আটকে রাখা হয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কারণে তাঁর সঙ্গে শুধু খারাপ ব্যবহার নয়, তাঁকে ঠিকমতো খেতে দেওয়া হয়নি। না খেয়ে কাজ করার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। কিন্তু এরপরও তাঁর চিকিৎসার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এমনকি এখনো তাঁর সঙ্গে খারাপ আচরণ করেছেন তাঁরা। তিনি দেশে ফিরতে চাইলেও প্রযোজক তাঁকে দেশে ফেরার ব্যবস্থা করে দেননি। তাই বাধ্য হয়েই অভিনেত্রী নিজেই দেশে ফেরার টিকিট কাটেন।
পরিচালক সৈয়দ এহসান আলি জাইদি ও প্রযোজক রাজ গুপ্তার কাছ থেকে সাবধান থাকার জন্যও ভিডিওতে অন্য অভিনেত্রীদের সতর্ক করেন মেহরীন।
এ বিষয়ে এহসান আলি জাইদি ও প্রযোজক রাজ গুপ্তার কোনো ডেইলি পাকিস্তানের প্রতিবেদনে ছিল না।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৪ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১১ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৫ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে