২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জেতার পর ছোট পর্দায় অভিনয়ের অনেক প্রস্তাব পান জান্নাতুল ফেরদৌস ঐশী। কিন্তু ফিরিয়ে দেন সেসব প্রস্তাব। অপেক্ষা করতে থাকেন উপযুক্ত গল্প, কাঙ্ক্ষিত চিত্রনাট্য আর মনের মতো একটা সিনেমার জন্য। ২০১৯ সালে এসে সেই সুযোগটা পেয়ে যান।
দীর্ঘ অপেক্ষার পর গত বছর মুক্তি পায় ঐশী অভিনীত দুটি সিনেমা—‘মিশন এক্সট্রিম’ ও ‘রাত জাগা ফুল’। ঈদে নতুন সিনেমা নিয়ে হলে না থাকতে পারলেও তিনি থাকবেন টিভি পর্দায়। ঐশী অভিনীত ‘মিশন এক্সট্রিম’ ও ‘রাত জাগা ফুল’ প্রথমবারের মতো টিভিতে দেখা যাবে এবারের ঈদে।
জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে দীপ্ত টিভিতে এ দুই সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। ঈদের দিন দুপুর ২টায় প্রচারিত হবে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ‘মিশন এক্সট্রিম‘। এতে ঐশী ছাড়াও অভিনয় করেছেন আরিফিন শুভ, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ জাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপুসহ অনেকে।
আর মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টায়। সিনেমাটিতে মীর সাব্বির ছাড়াও অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ ও জান্নাতুল ফেরদৌস ঐশী।

মারা গেছেন অভিনেতা শামস সুমন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
৭ ঘণ্টা আগে
যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
১৫ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
১৯ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১ দিন আগে