দিন যত ঘনিয়ে আসছে, ঈদের সিনেমার তালিকা দীর্ঘ হচ্ছে। ইতিমধ্যে ঈদে মুক্তির তালিকায় নাম এসেছে চারটি সিনেমার। এবার সেই তালিকায় যুক্ত হলো অপু বিশ্বাসের ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমাটি। এতে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধেছেন জয় চৌধুরী। উপমা কথাচিত্রের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন সোলায়মান আলী লেবু।
সিনেমাটি মুক্তির বিষয়ে পরিচালক সোলায়মান আলী লেবু বলেন, ‘গত বছরের ঈদে মুক্তির কথা থাকলেও সেন্সরসহ বেশ কিছু কারণে সেটা সম্ভব হয়নি। তবে এবার আমরা আসছি। ৩১ মার্চ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমা দেখার পর সেন্সর বোর্ডের সদস্যরা প্রশংসা করেছেন। সিনেমার বিজ্ঞ মানুষেরা প্রশংসা করলে খুব ভালো লাগা কাজ করে। মনে হয় কষ্ট সার্থক হয়েছে। হল বুকিংও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। ২০টির মতো হলের সঙ্গে চুক্তি হয়েছে।
হলের মালিকদের আগ্রহ দেখে আমাদের প্রত্যাশা বেড়ে গেছে।’
নিজের প্রত্যাশা জানিয়ে নায়ক জয় বলেন, ‘সিনেমাটি নিয়ে আমাদের সবার অনেক প্রত্যাশা। একটি ভালো সিনেমা নির্মাণের লক্ষ্যে পরিচালক-প্রযোজক কোনো বিষয়েই ছাড় দেননি। আমরা ৬৫ দিন শুটিং করেছি। বর্তমান প্রেক্ষাপটে এমনটা সহজে দেখা যায় না।
সব মিলিয়ে প্রেম প্রীতির বন্ধন সম্পূর্ণ বাণিজ্যিক ঘরানার সিনেমা। দর্শক ঈদের সময় যে ধরনের সিনেমা উপভোগ করতে চান, ঠিক সে রকম। পুরোটা সময় দর্শক উপভোগ করবেন। অপু বিশ্বাস ও আমার জুটি দর্শকের কাছে ভালো লাগবে আশা করছি।’
জয়-অপু ছাড়াও এতে অভিনয় করেছেন আমান রেজা, মিশা সওদাগর, তাহমিনা মৌ, এল আর খান, জাদু আজাদ প্রমুখ।
এদিকে অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে। সিনেমার নায়ক সাইমন সাদিক। প্রযোজনার পাশাপাশি সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয়ও করছেন অপু বিশ্বাস। তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
প্রেম প্রীতির বন্ধনসহ ঈদে মুক্তির ঘোষণা দেওয়া অন্য চারটি সিনেমা হলো ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘পাপ’, ‘জ্বীন’ ও ‘আদিম’। এগুলোর মধ্যে শাকিব খান-বুবলীর ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমাটি শতাধিক হলে মুক্তি পাওয়ার কথা জানিয়েছেন পরিচালক। এখানেই শেষ নয়, ঈদে মুক্তির তালিকায় শোনা যাচ্ছে অনন্ত জলিলের ‘কিল হিম’সহ আরও বেশ কিছু সিনেমার নাম।
এক ঈদে এত সিনেমা মুক্তির খবর আমাদের চলচ্চিত্রশিল্পের জন্য সুখবর। তবে ব্যবসায়িক অনিশ্চয়তাও আছে। এত সিনেমা একসঙ্গে মুক্তি দিলে কোনো সিনেমারই ভালো ব্যবসা হয় না। তার ওপর রয়েছে হল-সংকট। শেষ পর্যন্ত কয়টি সিনেমা মুক্তি পায়, সেটিই দেখার বিষয়।

সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভ জানান, ১ টাকা পারিশ্রমিকের বিনিময়ে তিনি সরকারি জমি পেয়েছেন—এই তথ্যটা ঠিক নয়। শুভ বলেন, ‘১ টাকা নিয়েছি তারপর জমি চেয়েছি। এই তথ্যটি ভুল। আমাকে কোনো জমি দেওয়া হয়নি। আমি কেবল আবেদন করেছিলাম, যা আরও ১৫১ জন শিল্পী করেছিলেন। আবেদনটি ছিল ভবিষ্যতের...
৮ মিনিট আগে
জল্পনা শেষে গত ফেব্রুয়ারিতে হলিউডের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় স্টুডিও ওয়ার্নার ব্রোস কিনে নেয় প্যারামাউন্ট স্কাইড্যান্স। তবে বড় দুই স্টুডিওর একীভূতকরণের খবর প্রকাশ্যে আসার পর থেকেই হলিউডে উদ্বেগ বাড়তে থাকে। এবার এই চুক্তির বিরোধিতা করে হলিউডের এক হাজারের বেশি তারকা ও কলাকুশলী একটি খোলাচিঠি দিয়েছেন।
১৩ মিনিট আগে
প্রতিবছরের মতো আনন্দ-উচ্ছ্বাসে উৎসবের আমেজে পয়লা বৈশাখ উদ্যাপন করেছে দেশবাসী। বাদ যাননি তারকারাও। বাংলা নববর্ষ উদ্যাপনের ছবি ফেসবুকে পোস্ট করেছেন শোবিজ তারকারা।
২ দিন আগে
পয়লা বৈশাখ উপলক্ষে আজ ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাচ্ছে শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। নতুন এই ওয়েব ফিল্মটি দেখা যাবে বিনা মূল্যে। বিঞ্জ জানিয়েছে বাংলা নববর্ষ উপলক্ষে কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই বিনা মূল্যে উপভোগ করা যাবে ওয়েব ফিল্মটি।
২ দিন আগে