চিত্রনায়িকা মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ দিয়েছেন আরেক নায়িকা তমা মির্জা। মানহানিকর মন্তব্যের অভিযোগ এনে জনসমক্ষে ক্ষমা চাওয়া এবং ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এই আইনি নোটিশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাক যোগে তমা মির্জার পক্ষে এই নোটিশ পাঠান তাঁর আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। তমার নোটিশের বিষয়ে এবার মুখ খুললেন মিষ্টি জান্নাত।
তমা মির্জার আইনি নোটিশ প্রসঙ্গে জানতে চাইলে মিষ্টি জান্নাত আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাপারটা খুব হাস্যকর। নোটিশটি এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। হাতে পাওয়ার আমার আইনজীবী এর জবাব দেবেন। তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। কারও উসকানিতে সে এ রকম কাজ করে থাকতে পারে। পুরো বিষয়টি মিথ্যা। মিথ্যা প্রমাণিত হলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। আমি কোনো ভিডিওতে কারও নাম নিইনি। সবকিছুর প্রমাণ আমার কাছে আছে।’
আইনি নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা দুটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। ‘আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না, তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত’ এবং ‘... ... নায়িকা হয়েছে তমা মির্জা: জান্নাত’ শীর্ষক শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম।
নোটিশে বলা হয়, এ ধরনের বক্তব্য তমার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত হেনেছে। এটি শাস্তিযোগ্য অপরাধ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব মানহানিকর বক্তব্য হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। এতে ১০ কোটি টাকার মানহানি হয়েছে।
তাই নোটিশে সাত দিনের মধ্যে জনসমক্ষে ক্ষমা চেয়ে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এ ছাড়া পরবর্তী সময় এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

গত নভেম্বরে রুনা লায়লার ‘মাস্ত কালান্দার’ গান দিয়ে শেষ হয়েছিল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন। ছয় মাস বিরতির পর নতুন সিজন নিয়ে ফিরছে প্ল্যাটফর্মটি। আজ প্রকাশ পাবে কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনের প্রথম গান।
৭ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি গানেও আলাদা পরিচিতি আছে নুসরাত ফারিয়ার। এ পর্যন্ত চারটি গান প্রকাশ করেছেন। দুই বছর আগে ফুয়াদ আল মুক্তাদিরের সংগীত আয়োজনে নতুন গানের খবর দিয়েছিলেন ফারিয়া। জানিয়েছিলেন, ফুয়াদের সংগীতায়োজনে গান করা তাঁর কাছে স্বপ্নপূরণের মতো। অবশেষে ঈদ উপলক্ষে প্রকাশ পাচ্ছে ‘লোকে বলে’ শিরোনামের গানটি।
৮ ঘণ্টা আগে
শেষ হতে চলেছে নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় রোমান্টিক-কমেডি সিরিজ ‘এমিলি ইন প্যারিস’। ২০২০ সালে এসেছিল প্রথম সিজন। চোখধাঁধানো ফ্যাশন আর জটিল প্রেমের গল্পের সিরিজটি শুরুতেই বিপুল জনপ্রিয়তা অর্জন করে। এর পর থেকে প্রতিবছর এসেছে নতুন মৌসুম।
৮ ঘণ্টা আগে
বেজে উঠেছে কান চলচ্চিত্র উৎসবের বিদায় ঘণ্টা। ১২ দিনের এই উৎসব শেষ হচ্ছে আজ। এখন বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের মনে একটাই প্রশ্ন—কার হাতে উঠছে কানের সর্বোচ্চ সম্মান পাম দ্য’র বা স্বর্ণপাম? ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের চলচ্চিত্র সমালোচক পিটার ব্র্যাডশ ইঙ্গিত দিয়েছেন, এবার কান উৎসবের সমীকরণ বদলে দিতে
৯ ঘণ্টা আগে