১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালটা ছিল বিষাদে মাখা। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর খবর থমকে দিয়েছিল পুরো দেশকে। নায়ক চলে গেছেন, বদলে গেছে প্রজন্ম। তবু রয়ে গেছে তাঁর জনপ্রিয়তা। তাঁর মৃত্যু আজও ভক্তদের মনে বিষাদ ছড়ায়, আজও তাঁরা জানতে চান, নায়কের সেই প্রস্থান কি আসলেই ছিল আত্মহত্যা? নাকি পরিকল্পিত খুন?
আজ সালমান শাহর ২৭তম মৃত্যুবার্ষিকী। বিশেষ এই দিনে নায়কের মৃত্যুরহস্য জানতে ক্যামেরা নিয়ে নানাজনের কাছে গিয়েছে বৈশাখী টিভির একটি দল। তৈরি হয়েছে চিত্রনায়ক সালমান শাহকে নিয়ে অনুসন্ধানীমূলক বিশেষ তথ্যচিত্র ‘স্মৃতিতে সালমান শাহ’। প্রচার হবে আজ দুপুর ১২টা ৩০ মিনিটে। বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে তথ্যচিত্রটির গ্রন্থনা ও ধারাবর্ণনা করেছেন তারেক সিকদার। মো. বেলাল হোসেনের চিত্রগ্রহণে তথ্যচিত্রটি সম্পাদনা করেছেন তাজদীদ উল ইসলাম, সমন্বয়ক দুলাল খান।
এ বিষয়ে টিপু আলম বলেন, ‘অনুসন্ধানে এসেছে অনেক কিছুই। এর অনেক ঘটনাই আমাদের জানা, আবার অনেক ঘটনা অজানা। সালমান শাহর সময়ের সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে, আবার এই প্রজন্মের কেউ কেউ জানিয়েছেন তাঁদের অনুভূতি। সব মিলিয়ে ভালো একটা কাজ হয়েছে।’
তথ্যচিত্রটিতে কথা বলেছেন সালমান শাহ মামলার তদন্তকারী কর্মকর্তা, মা নীলা চৌধুরী, মামা আলমগীর কুমকুম, স্ত্রী সামিরা, পরিচালক সোহানুর রহমান সোহান, ছটকু আহমেদ, অভিনেতা ফেরদৌস, ডন, ঋতুপর্ণা, ভাবনা, নীরব, বাড়ির মালি জাকির, ঘটনার প্রত্যক্ষদর্শী ডলি বেগম ও সালমান শাহর মামলার চূড়ান্ত প্রতিবেদন জমাদানকারী পিবিআইয়ের প্রধান বনজ কুমার মজুমদার।

এবার হলিউডের তারকা অভিনেতা টম ক্রুজের মেয়ে সুরি ক্রুজ বাবার পদবি ত্যাগ করেছেন। ২০ বছর বয়সী সুরি এখন ‘সুরি নোয়েল’ নামে পরিচিত হচ্ছেন বলে খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পেজ সিক্স। এর মধ্য দিয়ে টম ক্রুজও হলিউডের সেইসব তারকা বাবাদের তালিকায় যুক্ত হলেন, যাদের সঙ্গে সন্তানদের সম্পর্ক বিচ্ছিন্ন বা জটিল।
৩০ মিনিট আগে
২৪ জুলাই রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা দেওয়ার পাশাপাশি তাঁর একক সংগীতানুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি। ৬২ বছরের সংগীতজীবনে শিল্পকলায় এটি ছিল রুনা লায়লার প্রথম একক কনসার্ট।
১২ ঘণ্টা আগে
রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে মোহাম্মদ ইকবাল বানাচ্ছেন ‘গুলশানের চামেলি’। এ সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক হচ্ছে পশ্চিমবঙ্গের পাখিখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকারের। এবার এই সিনেমায় যুক্ত হলেন আজমেরী হক বাঁধন।
১৩ ঘণ্টা আগে
আসন্ন গ্র্যামি অ্যাওয়ার্ড বয়কট করার সাহসী সিদ্ধান্ত নিয়ে আলোচনার জন্ম দিল বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস। ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য কোনো গান বা অ্যালবাম সাবমিট না করার ঘোষণা দিয়েছেন ব্যান্ডটির সদস্যরা।
১৪ ঘণ্টা আগে