অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পায় এ বছরের মার্চে। একটি ব্যান্ডদলকে নিয়ে তৈরি হয়েছে ছবির গল্প। তৌকীর আহমেদ আগেই বলেছিলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনার সঙ্গে তারুণ্যের একটি মেলবন্ধন পাওয়া যাবে এই সিনেমায়।’
‘স্ফুলিঙ্গ’ সিনেমায় অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, পরীমণি, রওনক হাসান, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো গুণী অভিনেতারা।
সিনেমা হলে মুক্তি পাওয়ার পর এবার ‘স্ফুলিঙ্গ’ আসছে ওটিটিতে। জানা গেছে, ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফি আগামী ৩ ডিসেম্বর মুক্তি দেবে ছবিটি। টফি ব্যবহারকারীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন ‘স্ফুলিঙ্গ’।
টফির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এন্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর, অ্যাপ স্টোর অথবা (https://toffeelive.com) ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করতে পারবেন টফি অ্যাপ। এরপর তাতে প্রবেশ করলেই বিনামূল্যে দেখা যাবে ‘স্ফুলিঙ্গ’।
২০২০ সালে ‘স্ফুলিঙ্গ’ ছবি তৈরির ঘোষণা দেন তৌকীর আহমেদ। এরপর ওই বছরের ১১ ডিসেম্বর থেকে গাজীপুরের রাজেন্দ্রপুরে ছবিটির শুটিং শুরু হয়। টানা ২৩ দিনের মাথায় শেষ হয় দৃশ্যধারণ।

বাস্তবজীবনে তিনি রকস্টার। এবার সিনেমার পর্দায়ও একই ভূমিকায় হাজির হবেন সংগীতশিল্পী পান্থ কানাই। শাকিব খানের ‘রকস্টার’ সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি এতে একটি গানও থাকবে তাঁর কণ্ঠে। বিষয়টি নিয়ে পান্থ কানাইয়ের সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
৬ ঘণ্টা আগে
প্রায় দুই বছর পর রাজধানীর শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চায়ন করতে যাচ্ছে নাট্যদল প্রাঙ্গণেমোর। আগামী ১ থেকে ৩ এপ্রিল টানা তিন দিন একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দুটি নাটক নিয়ে আসছে দলটি। প্রদর্শিত হবে নাটক ‘শেষের কবিতা’ ও ‘টিনের তলোয়ার’।
৮ ঘণ্টা আগে
অভিনয়কে বিদায় জানিয়ে রাজনীতির ময়দানে পা রেখেছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়। গঠন করেছেন নিজের রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। এ নির্বাচনে লড়বে বিজয়ের রাজনৈতিক দল। সম্প্রতি রাজ্যের ২৩৪ আসনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করলেন বিজয়।
৮ ঘণ্টা আগে
মারা গেছেন টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আজ রোববার ওডিশার তালসারিতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৪৩ বছর বয়সী এই অভিনেতার।
২১ ঘণ্টা আগে