অর্জুন কাপুর ও ভূমি পেডনেকারের ক্রাইম-থ্রিলার ‘দ্য লেডি কিলার’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। ট্রেলারে প্রশংসা কুড়ালেও প্রেক্ষাগৃহে ভিড় টানতে ব্যর্থ হয়েছে সিনেমাটি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, মুক্তির প্রথম দিনে অজয় বাহল পরিচালিত সিনেমাটি আয় করেছে মাত্র ৩৮ হাজার রুপি।
বক্স অফিসের রিপোর্ট প্রদানকারী সাকনিল্ক জানিয়েছে, ‘দ্য লেডি কিলার’ মুক্তির প্রথম দিনে সারা ভারতে বিক্রি করেছে মাত্র ২৯৩টি টিকিট। আর দিন শেষে সিনেমাটির মোট সংগ্রহ মাত্র ৩৮ হাজার রুপি। ভারতের প্রধান শহরগুলোতে চলেছে মাত্র ১২টি শো।
‘দ্য লেডি কিলার’ সিনেমা নিয়ে এক সাক্ষাৎকারে অর্জুন কাপুর জানিয়েছিলেন, সিনেমাটির জন্য তিনি শারীরিক এবং মানসিক, দুই ভাবেই প্রচুর পরিশ্রম করেছেন। কিন্তু তবুও সাফল্যের মুখ দেখল না অর্জুনের এই সিনেমা।
সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো একে অপরের বিপরীতে জুটি বেঁধেছেন অর্জুন ও ভূমি। সিনেমাটির বাজেট ছিল ৪৫ কোটি রুপির বেশি।
প্রসঙ্গত, দীর্ঘ দিন ক্যারিয়ারে সাফল্যের মুখ দেখেননি অর্জুন কাপুর। তাঁর শেষ ছবি ‘কুত্তে’ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।

দুই অনুষ্ঠানে গান গাইতে যুক্তরাজ্যে গেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। গতকাল রোববার সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিল্পী। লন্ডন ও স্কটল্যান্ডে আয়োজিত দুটি ভিন্ন অনুষ্ঠানে গান গাইতেই তাঁর এবারের যুক্তরাজ্য সফর।
৯ ঘণ্টা আগে
চলতি বছরে ৩৫ বছরে পা দিয়েছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। এ উপলক্ষে দলটি নানা আয়োজন সাজিয়েছে। একই সঙ্গে এ বছর শততম মঞ্চায়ন হবে দলটির অন্যতম জনপ্রিয় প্রযোজনা ‘আমিনা সুন্দরী’র।
৯ ঘণ্টা আগে
পশ্চিমা গণমাধ্যমে মুসলিমদের নিয়ে প্রচলিত একপেশে ধারণাকে ভাঙতে নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক মুসলিম ফিল্ম ফেস্টিভ্যাল’। ১১ অক্টোবর ম্যানহাটানের এসভিএ থিয়েটারে বসবে এক দিনের এই ব্যতিক্রমী উৎসব।
৯ ঘণ্টা আগে
এ বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম (আইএফএফআর) দিয়ে যাত্রা শুরু হয় মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার। গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরও বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।
৯ ঘণ্টা আগে