কেউ বলছেন, তিনি মনোরোগ বিশেষজ্ঞ। কেউ বলছেন, পুলিশ কর্মকর্তা। ‘দশম অবতার’ সিনেমায় জয়া আহসানের ফার্স্টলুক দেখে আন্দাজ করা যাচ্ছে না, ঠিক কোনটা হতে পারেন তিনি। গতকাল সকালে প্রকাশ্যে এসেছে দশম অবতার সিনেমার চরিত্রদের প্রথম ঝলক। জয়ার দুটি ছবি প্রকাশ করা হয়েছে। একটিতে চায়ের কাপ হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে তিনি। তীক্ষ্ণ দৃষ্টি খুঁজে ফিরছে কোনো কিছু।
অন্য ছবিতে মেরুন রঙের জ্যাকেটে জয়া, কাউকে জেরা করছেন ঠান্ডা মাথায়। দশম অবতারের অন্য তিন অবতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত ও অনির্বাণ চট্টোপাধ্যায়ের চরিত্রের ধরন প্রকাশ করা হলেও গোপন রাখা হয়েছে জয়ার চরিত্র। বলা হয়েছে, এতে তিনি আছেন এক রহস্যময়ী নারীর চরিত্রে।
সৃজিত মুখার্জি পরিচালিত দশম অবতার তৈরি হয়েছে ‘বাইশে শ্রাবণ’ ও ‘ভিঞ্চি দা’ সিনেমার মিশেলে। বাইশে শ্রাবণের প্রিক্যুয়েল এটি। দীর্ঘ ১১ বছর পর ফের পর্দায় দেখা যাবে পুলিশ কর্মকর্তা থেকে সিরিয়াল কিলার বনে যাওয়া প্রবীর রায় চৌধুরীকে, যে চরিত্রে আছেন প্রসেনজিৎ। আর চার বছর পর দেখা মিলবে ভিঞ্চি দা সিনেমার বিজয় পোদ্দারের, এ চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য। দশম অবতারে দুই পুলিশ কর্মকর্তা প্রবীর ও বিজয় হাতে হাত মিলিয়ে কাজ করবে। আর এই দুইজনের তদন্তের গল্পে নতুন মাত্রা যোগ করবেন জয়া আহসান।
সিনেমার গল্পের সঙ্গে গভীর যোগাযোগ রয়েছে ভারতীয় পুরাণের। ফার্স্টলুকের সঙ্গে জন্মাষ্টমী উপলক্ষে গতকাল দশম অবতারের পোস্টারও প্রকাশ করা হয়েছে। পোস্টারে কৃষ্ণের দশটি অবতারের একটি করে উপাদানের উল্লেখ রয়েছে। তির-ধনুক, মাছ, নরসিংহ, কুঠার, বৌদ্ধদের জপযন্ত্র, দাবার সাদা ঘোড়া, বনসাই, বন্য শূকরের দাঁত, কচ্ছপ ও ময়ূরের পালক—প্রতিটিরই যোগসূত্র রয়েছে কাহিনিতে। এবার পুজোয় মুক্তি পাবে সিনেমাটি।

বাবা দিলীপ বিশ্বাসের দেখানো পথেই চলচ্চিত্র নির্মাতা হিসেবে ক্যারিয়ার গড়েছেন দেবাশীষ বিশ্বাস। তবে শোবিজে দেবাশীষের শুরু উপস্থাপনা দিয়ে। তাঁর উপস্থাপনায় একুশে টিভির স্ট্রিট শো ‘পথের প্যাঁচালী’ একসময় এতই জনপ্রিয়তা পেয়েছিল যে অনুষ্ঠানটির কথা এখনো মনে রেখেছেন দর্শকেরা।
৫ ঘণ্টা আগে
চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়—এমন কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও বোর্ডের নেই বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। কোনো সিনেমায় ধূমপানের দৃশ্য থাকলে সেটি জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হবে না, এমন গুঞ্জন ছড়িয়ে...
৫ ঘণ্টা আগে
এইচবিওর আলোচিত সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় সিজনে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তবে ওই সময় অন্তঃসত্ত্বা থাকায় কাজটি করা হয়নি তাঁর। গোল্ডেন গ্লোবস ও এমি পুরস্কারজয়ী এ সিরিজের চতুর্থ সিজন তৈরি হচ্ছে। তাতেও দীপিকার কথা ভেবেছিলেন নির্মাতারা। তবে এবারও সুযোগটি হাতছাড়া হলো অভিনেত্রীর।
৬ ঘণ্টা আগে
গত বছর ঈদে ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান শুনিয়েছিলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তাঁর সঙ্গে ছিলেন প্রীতম হাসান। এবারের রোজার ঈদ উপলক্ষে নির্মিত ইত্যাদির বিশেষ পর্বেও শোনা যাবে হাবিবের গাওয়া গান। তবে এবার একক গান গেয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে