সোশ্যাল মিডিয়ায় তারকাদের মৃত্যুর গুজব ছড়ানো নতুন কিছু নয়। অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে শোবিজে যখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে, সেই সময়ে হঠাৎ করে নেট দুনিয়ায় খবর ছড়িয়ে পরে পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়ার পর গতকাল সোমবার রাতে ফেসবুক লাইভে এসে পরীমণি জানান, তিনি বেঁচে আছেন এবং সুইসাইড করার মতো মেয়ে তিনি নন।
পরীমণি বলেন, ‘আজকে (সোমবার) সকালেই আমি ফেসবুকে ছবি দিয়ে জানাই ফটোশুট করছি। এর মধ্যেই ছড়িয়ে পড়ল আমার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। সারা দিন শুটিং করে ফোন যখন হাতে নিলাম, আমি শকড। ফোনকলের চেয়ে বেশি মেসেজ। ধরেন, আপনার কোনো আত্মীয় মৃত্যুর খবর শুনলেন, আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করলেন, আপনি কি বেঁচে আছেন? যেকোনোভাবেই হোক, গুজবটা ছড়িয়েছে, আমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কতটা শকিং আমার জন্য!’
পরী আরও বলেন, ‘মৃত্যু তো আমার হাতে নেই। আপনি তো জানেন না, কখন চলে যাবেন। আল্লাহর কাছে স্বাভাবিক মৃত্যু চাই সব সময়। আজ থেকে চার বছর আগেও আমি বলেছিলাম, আমার যদি অস্বাভাবিক মৃত্যু হয়, তাহলে ধরে নেবেন আমাকে কেউ মেরে ফেলেছে। আজকেও একই কথা বলব। সবাইকে নিশ্চিত করতে চাই, আমি বেঁচে আছি, সুস্থ আছি।’
কোনো বিষয় থেকে মনোযোগ সরাতে অনেক সময় তাঁকে বারবার ব্যবহার করা হয় বলে মনে করেন পরীমণি। তিনি বলেন, ‘যেকোনো একটা বিষয়ে ফোকাস সরানোর জন্য মানুষ কেন জানি পরীমণিকে বেছে নেয়। আলুর দাম কেন বাড়ল, পরীমণির নামে নিউজ করে দাও, পরীমণির আরেকটা বিয়ে হয়েছে। এখন বিয়েসাদি দিতে পারছে না বলে একদম মেরে ফেলল। এই মুহূর্তে দেশে যা হচ্ছে আপনারা সবাই অবগত। আমাদের ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য শিল্পীকে নিয়ে যা হচ্ছে, সেটা তো কাম্য নয়। সেটা নিয়ে যখন এত কথা হচ্ছে, সেটা থামাতেই কি না...আমি জানি না।’
শেষদিকে পরীমণি বলেন, ‘আমি সুইসাইড করার মতো মেয়ে না। আমার জীবনে এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই। আমার দুইটা বাচ্চা নিয়ে, কাজ নিয়ে অনেক খুশি।’

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঢাকা, কুষ্টিয়াসহ দেশজুড়ে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। জাত-ধর্মের বিভাজন অতিক্রম করে লালনের যে গান, দর্শন ও অসাম্প্রদায়িক মানবতাবোধ মানুষকে...
৫ ঘণ্টা আগে
পাঁচ দশক আগে মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেছিলেন আজিজুল হাকিম। নাট্যজন মামুনুর রশীদের হাত ধরে শুরু হওয়া সেই পথচলা এখনো চলমান। দীর্ঘ এই যাত্রায় মঞ্চের পাশাপাশি টিভি নাটক ও সিনেমাতেও সমান সাফল্য পেয়েছেন। চলতি বছর অভিনয় ক্যারিয়ারের ৫০ বছরে পা দিয়েছেন এই গুণী অভিনেতা।
৬ ঘণ্টা আগে
আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাফাহ নানজিবা তোরসার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘কাট-পিস’। এটি তোরসা অভিনীত তৃতীয় সিনেমা। কাট-পিসের আগে তিনি শেষ করেছেন ‘মাটি’ ও ‘নির্জন স্বাক্ষর’ নামের দুটি সিনেমার কাজ। কাট-পিস সিনেমার মুক্তি উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্বাধীন খসরুর বিরুদ্ধে...
৬ ঘণ্টা আগে
অভিনয় করতে গিয়ে অনেক সময়ই চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান শিল্পীরা। তেমনটিই ঘটেছে দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রে। ‘রানাবালি’ সিনেমায় অভিনয় করতে গিয়ে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া ৪০০টি পরিবার দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে