শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ মুক্তি পাচ্ছে ২০ জানুয়ারি। জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষে কাল মঙ্গলবার প্রকাশিত হবে চলচ্চিত্রটির দ্বিতীয় গান ‘সারেং ছাড়া জাহাজ চলে’।
প্রয়াত গীতিকার দেওয়ান লালন আহমেদ বাপ্পির কথায় ‘সারেং ছাড়া জাহাজ চলে’ গানটির সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী। কণ্ঠ দিয়েছেন বাউল শফি মণ্ডল। কাল বিকেল পাঁচটায় গানটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
পরিচালক আবু রায়হান জুয়েলের পরিচালনায় চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলোচিত নায়িকা পরীমণি ও চিত্রনায়ক সিয়াম আহমেদ।
গানটি সম্পর্কে পরিচালক আবু রায়হান জুয়েল আজকের পত্রিকাকে বলেন, ‘এটি একটি ফোক ঘরানার গান। আমাদের নদীমাতৃক দেশ, জালের মতো ছড়িয়ে আছে আমাদের নদীগুলো। নদী নিয়ে অনেক গানই হয়েছে এ দেশে। এই গানও আমাদের নদীমাতৃক দেশকে প্রতিনিধিত্ব করবে।’
এর আগে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ চলচ্চিত্রের আরেকটি গান মুক্তি পেয়েছে। মুহম্মদ জাফর ইকবালের কথায়, ‘আয় আয় সব তাড়াতাড়ি’ গানটির সুর ও সংগীত করেছেন ইমন চৌধুরী। কণ্ঠ দিয়েছেন ইমন চৌধুরী ও জয়িতা দত্ত। আর গানের সঙ্গে নেচে-গেয়ে মাত করেছে একঝাঁক শিশু ও সিয়াম-পরীমণি জুটি।
চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মনিরা মিঠু, কচি খন্দকার, আশিস খন্দকার এবং ২০ জনের বেশি শিশুশিল্পী। চলচ্চিত্রটি ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পায়।

প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ডেসপিকেবল মি’-এর সপ্তম সিনেমা ‘মিনিয়নস অ্যান্ড মনস্টারস’। আগামী ২৮ অক্টোবর পিককে মুক্তি পাবে সিনেমাটি।
৫ ঘণ্টা আগে
জাহিদ প্রীতমের ‘হ্যাপিলি ম্যারিড’ দিয়ে ওটিটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার নিয়মিত মুখ অভিনেত্রী কেয়া পায়েল। এতে তাঁর বিপরীতে প্রথমবারের মতো দেখা যাবে আরিফিন শুভকে। সব কাজ শেষে মুক্তির অপেক্ষায় আছে ওয়েব ফিল্মটি। আগামী ৭ অক্টোবর রাত ১২টায় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে হ্যাপিলি ম্যারিড।
১৭ ঘণ্টা আগে
দেশের পাশাপাশি বিদেশেও মঞ্চনাটকে অভিনয় ও নির্দেশনা দেওয়ার অভিজ্ঞতা আছে নাট্যজন মামুনুর রশীদের। এবার প্রথমবারের মতো নেপালের নাট্যদলের জন্য নেপালি ও ইংরেজি ভাষার নাটকের নির্দেশনা দিলেন তিনি। নাটকটিতে অভিনয় করেছেন নেপাল, আয়ারল্যান্ড ও হংকংয়ের শিল্পীরা।
১৭ ঘণ্টা আগে
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে সরকারি অনুদানে তৈরি হচ্ছে ‘দেনা পাওনা’। ২০২২-২৩ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। শুরুতে প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তী সময়ে তাঁর পরিবর্তে সাদিয়া জাহান প্রভাকে নিয়ে সিনেমার কাজ শুরু করেন পরিচালক।
১৮ ঘণ্টা আগে