
সিনেমা দেখলেই মিলছে বিরিয়ানি। বগুড়ার ধুনট উপজেলার ঐতিহ্যবাহী ঝংকার সিনেমা হলে প্রতিটি টিকিটের সঙ্গে দর্শকের হাতে তুলে দেওয়া হচ্ছে এক প্যাকেট বিরিয়ানি। দর্শক টানতে গতকাল শনিবার থেকে থেকে এই বিশেষ অফার চালু করেছে হল কর্তৃপক্ষ। বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে, হলে দর্শক সমাগমও বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট শহরে ঈসা খানের মালিকানাধীন ঝংকার সিনেমা হলটি ১৯৮৪ সালে স্থাপিত হয়। দর্শক শূন্যতায় ২০১৪ সালে হলটিতে ছবি প্রদর্শন বন্ধ হয়। দীর্ঘ এক দশক পর গত ২০ এপ্রিল থেকে আবারও ঝংকারে ছবি প্রদর্শন শুরু করে হল কর্তৃপক্ষ।
বর্তমানে হলে প্রদর্শিত হচ্ছে এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আদর আজাদ–পূজা চেরি অভিনীত সিনেমা ‘লিপস্টিক’। ‘লিপস্টিক’ সিনেমাটি নির্মাণ করেছেন কামরুজ্জামান রোমান।
ঝংকার সিনেমা হলে ৫০০টি আসন রয়েছে। প্রতিটি টিকিটের মূল্য ১০০ টাকা। এবার টিকিটের সঙ্গে প্রত্যেক দর্শকের হাতে তুলে দেওয়া হচ্ছে এক প্যাকেট বিরিয়ানি। আগামী এক মাস এই ফ্রি খাবারের ব্যবস্থা চালু থাকবে জানিয়েছে হল কর্তৃপক্ষ।
সিনেমা হলে প্রতিদিন দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় ‘লিপস্টিক’ ছবি প্রদর্শন করা হচ্ছে। কিন্তু প্রচণ্ড গরমের কারণে প্রতিদিন দুপুর ১২টা ও বিকেল ৩টায় দর্শকের উপস্থিতি কম থাকছে। তবে সন্ধ্যা ৬টা ও রাত ৯টায় হল ভর্তি দর্শক পাওয়া যাচ্ছে। হল কর্তৃপক্ষ বলছে, দর্শকদের আশানুরূপ সাড়া মিলেছে।
হলে আগত এক দর্শক বলেন, ‘প্রথমে বিশ্বাস করিনি। একজনের কাছে শুনে এখানে সিনেমা দেখতে এসেছি। সিনেমা হলে টিকিটের সঙ্গে বিরিয়ানি ফ্রি পাওয়ার বিষয়টি এবারই প্রথম।’
ধুনটে ঝংকার সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক ইমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘টিকিটের সঙ্গে বিরিয়ানি ফ্রি দেওয়াতে আমরা ভালোই সাড়া পাচ্ছি। দর্শক টানতেই আমরা এ ব্যবস্থা নিয়েছি। আগের মতো ব্যবসা হচ্ছে না আমাদের, তবে আশা রাখছি, নির্মাতারা ভালো ছবি তৈরি করলে আবারও সিনেমা হলমুখী হবেন দর্শকেরা।’

প্রথম দিকে প্রচারে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ দিকে দর্শকদের দৃষ্টি আকর্ষণে সর্বোচ্চ চেষ্টা করছে ‘রাক্ষস’ সিনেমার টিম। এক দিনের ব্যবধানে পোস্টারের পর প্রকাশ পেল রাক্ষসের ট্রেলার। শুক্রবার মধ্যরাতে প্রকাশিত ট্রেলারে বিধ্বংসী রূপে হাজির হলেন সিয়াম আহমেদ।
৭ ঘণ্টা আগে
‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রোমান্টিক ঘরানার গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।
৯ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সিনেমা দেখার মাধ্যম অনেকটা বদলে গেছে। সিঙ্গেল স্ক্রিনের যুগ পেরিয়ে দর্শকের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছে সিনেপ্লেক্স। এই ঈদে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় চালু হচ্ছে দুটি সিনেপ্লেক্স। এ ছাড়া ছয় মাস বন্ধ থাকার পর ফের চালু হচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। পাশাপাশি প্রতিবছরের মতো এ ঈদ...
১২ ঘণ্টা আগে
ভারতীয় তারকাদের মধ্যে ধনসম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে শাহরুখ খান। অভিনয়ের বাইরে নানা ধরনের ব্যবসা ও বিনিয়োগের কল্যাণে বিপুল সম্পদের মালিক তিনি। গত এক বছরে শাহরুখ খানের মোট সম্পত্তিতে কিছুটা ভাটা পড়েছে। সম্প্রতি প্রকাশিত হুরুন গ্লোবাল রিচ লিস্টে খানিকটা পিছিয়ে পড়লেও, শাহরুখ এখনো ভারতের সবচেয়ে ধনী...
১২ ঘণ্টা আগে