গেল ১৪ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেন বলিউড তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। গতকাল শনিবার বিয়ের এক মাস পূর্ণ হলো এই দম্পতির। তাইতো দিনটি বিশেষভাবেই উদ্যাপন করলেন তাঁরা।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, দিনটিতে রণবীরের সঙ্গে ফ্রেমবন্দী বেশ কিছু রোম্যান্টিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আলিয়া। এ ছাড়া এক মাস পূর্তি উপলক্ষে রাতে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় ডিনার ডেটে গিয়েছিলেন তাঁরা। নির্মাতা-প্রযোজক করণ জোহরের নতুন রেস্তোরাঁয় গিয়েছিলেন এই জাস্ট ম্যারেড কাপল। দুজনের পরনে ছিল খুব ক্যাজুয়াল পোশাক। আকাশি রঙের প্রিন্টেড সামার আউটফিটে দেখা মিলেছে আলিয়ার। আর রণবীরের পরেন বেশ সাদামাটা ধূসর রঙের শার্ট ও কালো প্যান্ট। দুজনের মুখেই ছিল মাস্ক।
প্রায় পাঁচ বছর প্রণয়ের পর গত ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর-আলিয়া জুটি। সেখানে উপস্থিত ছিলেন পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা। ২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেট থেকে শুরু হয় প্রেম। আর এই সম্পর্ক প্রকাশ্যে আসে ২০১৮ সালে। আরেক তারকা সোনম কাপুরের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রথম প্রকাশ্যে একসঙ্গে দেখা যায় রণবীর-আলিয়াকে।
শিগগিরই পর্দায় এই জুটিকে দেখতে পাবেন দর্শক। অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমা দিয়ে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন তাঁরা। আগামী ৯ সেপ্টেম্বর ছবিটি মুক্তির কথা রয়েছে।

জীবনানন্দ দাশের লেখা প্রথম উপন্যাস ‘মাল্যবান’, যা ১৯৭০ সালে তাঁর মৃত্যুর পর গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই উপন্যাসে মাল্যবান ও তার স্ত্রী উৎপলার মধ্যকার এক বিষণ্ন ও তিক্ত দাম্পত্যজীবনের মনস্তাত্ত্বিক চিত্র ফুটে উঠেছে। অনেকের মতে, জীবনানন্দ নিজের ও তাঁর স্ত্রী লাবণ্য দাশের মধ্যকার অসুখী....
১৫ ঘণ্টা আগে
প্রায় এক দশক ধরে ‘টপ গান’ কিংবা ‘মিশন: ইমপসিবল’-এর মতো অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি নিয়ে ব্যস্ত ছিলেন টম ক্রুজ। সেই বৃত্ত ভেঙে ‘ডিগার’ সিনেমায় এবার সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে পর্দায় ফিরছেন এই হলিউড সুপারস্টার। অস্কারজয়ী মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু পরিচালিত এ সিনেমার ট্রেলার প্রকাশ....
১৬ ঘণ্টা আগে
দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে পিছিয়ে গেল প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা দেওয়ার অনুষ্ঠান। ১৮ জুলাই শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই অনুষ্ঠান। তবে বন্যা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী রুনা লায়লা...
১৬ ঘণ্টা আগে
গত ২৪ জুনের প্রলয়ংকরী ভূমিকম্পে ভেনেজুয়েলার শিক্ষাব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই সংকটময় মুহূর্তে দেশটির শিক্ষা খাতের পুনর্গঠনে বিশ্বনেতাদের এগিয়ে আসার জোর আহ্বান জানিয়েছেন কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী শাকিরা।
১৭ ঘণ্টা আগে